1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

কাওলায় অসহায় পরিবারের মাঝে মোহাম্মাদ ফাউন্ডেশনের উপহার বিতরণ

শাহজালাল সুমন,ঢাকা:
  • প্রকাশের সময় : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৩ বার পঠিত

কাওলায় অসহায় পরিবারের মাঝে মোহাম্মাদ ফাউন্ডেশনের উপহার বিতরণ

মো:শাহজালাল সুমন,ঢাকা:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে জনগণের পাশে দাঁড়ানোর ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর বিমানবন্দর থানার কাওলায় দুস্থ ও অসহায় পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে কাওলার বাজার এলাকায় মোহাম্মাদ ফাউন্ডেশনের আয়োজনে প্রায় পাঁচ শতাধিক পরিবারের হাতে শাড়ি ও লুঙ্গি তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ও মোহাম্মাদ ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আফাজ উদ্দিন। বক্তব্যে তিনি বলেন, দেশে একটি মহল পিআর পদ্ধতি ব্যবহার করে অরাজকতা সৃষ্টি করতে চাচ্ছে। আমরা সবাইকে অনুরোধ করছি— বিশৃঙ্খলা নয়, আসুন ঐক্যবদ্ধভাবে দেশ গড়ে তুলি। তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছেন, সেটিই দেশের পুনর্গঠনের একমাত্র রূপরেখা। বিএনপি ক্ষমতায় এলে স্বাস্থ্যসেবা, শিক্ষা, সুশাসন, নারীর অধিকার এবং যুব সমাজের কর্মসংস্থানসহ প্রতিটি দফা বাস্তবায়ন করা হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রফিকুল রহমান ভূঁইয়া, প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক বিমানবন্দর থানা ছাত্রদল ও সাবেক সদস্য ঢাকা মহানগর উত্তর ছাত্রদল। সঞ্চালনা করেন মুরিদুর রহমান আনাম, সহ-সভাপতি বিমানবন্দর থানা ছাত্রদল। এছাড়াও উপস্থিত ছিলেন—আওলাদ হোসেন,উত্তরা পশ্চিম থানা বিএনপির যুগ্ন আহবায়ক,ইসমাইল হোসেন মোবারক, সাবেক সাংগঠনিক সম্পাদক দক্ষিণখান থানা যুবদল,শামীম আহমেদ, সাবেক সাংগঠনিক সম্পাদক বিমানবন্দর থানা যুবদল,মাসুম বিল্লাহ, সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা,জাকিয়া সুলতানা পান্না, আহ্বায়ক দক্ষিণখান থানা মহিলা দল,শাহনাজ বিল্লাহ, সদস্য সচিব বিমানবন্দর থানা মহিলা দল,রানা হোসেন রুবেল, সাধারণ সম্পাদক বিমানবন্দর সাংগঠনিক ওয়ার্ড,মোঃ ফজলুল হক, সাংগঠনিক সম্পাদক বিমানবন্দর থানা সাংগঠনিক ওয়ার্ড জিল্লুর রহমান সুজন, বিমানবন্দর থানা স্বেচ্ছাসেবক দল,এছাড়া ঢাকা-১৮ আসনের বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপহার বিতরণ কার্যক্রমে অংশগ্রহণ করেন। স্থানীয়রা জানান, এ ধরনের মানবিক উদ্যোগ অসহায় মানুষের মুখে হাসি ফোটাচ্ছে। তারা আশা প্রকাশ করেন, বিএনপি ভবিষ্যতেও সাধারণ মানুষের পাশে থেকে তাদের দুর্দশা লাঘবে কাজ করবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর