1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

কালীগঞ্জে খেলার মাঠ উদ্বোধন করায় আনন্দে উল্লাসে মাতোয়ারা গ্রামের যুব সমাজ।

মোঃ আলমগীর মোল্লা
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ৩৭ বার পঠিত

কালীগঞ্জে খেলার মাঠ উদ্বোধন করায় আনন্দে উল্লাসে মাতোয়ারা গ্রামের যুব সমাজ।

মোঃ আলমগীর মোল্লা

গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ডের দড়িসোম এলাকায় উপজেলা শিশু পার্ক সংলগ্ন শীতলক্ষা নদীর তীরে নয়নাভিরাম স্থানে খেলাধুলার জন্য মাঠ উদ্বোধন করায় স্থাণীয় যুব সমাজ আনন্দে ভাসছে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে খেলাধুলার মাঠ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ। কালীগঞ্জ পৌর ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা মো. আলী হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুরী তাসমিন উর্মি।
প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ বলেন, আমাদের খেলাধুলার স্থান সংকুচিত হয়ে পড়ছে। যুব সমাজ যেনো বিপদগামী না হয় সেদিকে লক্ষ্য রেখে আমাদেরকেই খেলাধুলার পরিবেশ সৃষ্টি করে দিতে হবে। খেলাধুলার পরিবেশ থাকলে যুব সমাজ ধংসের দিকে যাবে না, মাদক থেকে তারা দুরে থাকবে। খেলাধুলার পরিবেশ না থাকায় যুবকরা বিপদগামী হচ্ছে। যুবকরা জড়িয়ে পড়ছে মাদকসহ নানা অপকর্মে।
বিশেষ অতিথি সহকারী কমিশনার (ভূমি) নুরী তাসমিন উর্মি বলেন, পর্যাপ্ত খেলাধুলার জায়গা পেলে পড়ালেখার পাশাপাশি যুব সমাজ মননশীল হয়ে গড়ে উঠবে। তাই আমরা যে যার অবস্থান থেকে যুব সমাজের জন্য খেলাধুলার পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করবো।
স্থাণীয় যুব সমাজের অনেকেই জানান, এখন থেকে এই মাঠে অনুশীলন করতে পারবেন তারা। সেই সাথে নতুন নতুন খেলোয়ার তৈরি হবে। বিভিন্ন খেলার প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন তারা।
এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্থাণীয় সাংবাদিক, ব্যবসায়ী সহ উপজেলা ও পৌর ভূমি অফিসের অন্যান্য কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর