1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

কালীগঞ্জে ড. মুফতি আহমদ হাসান গাজীপুরী সাহেব কে সংবর্ধনা প্রদান করা হয়

আলমগীর মোল্লা
  • প্রকাশের সময় : রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ৩০৬ বার পঠিত

কালীগঞ্জে ড. মুফতি আহমদ হাসান গাজীপুরী সাহেব কে সংবর্ধনা প্রদান করা হয়

মো আলমগীর মোল্লা

গাজীপুরের কালীগেঞ্জ হিলফুল ফুজুল ফাউন্ডেশনের আয়োজনে ঈমান, জ্ঞান, নেতৃত্ব “তরুন প্রজন্মের হাতেই পরিবর্তন” র্শীষক সেমিনার ও ড. মুফতি আহমদ হাসান গাজীপুরীকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে ডাক্তার মো. রফিজুল ইসলাম দর্জির সভাপতিত্বে ঈমান, জ্ঞান, নেতৃত্ব “তরুন প্রজন্মের হাতেই পরিবর্তন” র্শীষক সেমিনার ও ড. মুফতি আহমদ হাসান গাজীপুরীকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠান অন্যতম বৃহৎ অনুষ্ঠানে পরিনত হয়। বিশাল আয়োজনে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদী আরবের রিয়াদস্থ কিং সাউদ বিশ^বিদ্যালয়ের ফার্মেসী বিভাগের প্রফেসর ড. মহসিন কাজী। প্রধান মেহমান কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আলাউদ্দিন। অনুষ্ঠানের উদ্বোধনী ঘোষণা করেন গাজীপুর জর্জ কোর্টের এপিপি আলহাজ¦ এডভোকেট হাফিজ উল্লাহ্ দর্জি। বিশেষ অতিথি জাতীয় বিশ^বিদ্যালয়ের অতিরিক্ত রেজিঃ মো. গোলজার হোসেন দর্জি, জগন্নাথ বিশ^বিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব ইসলামিক স্টাডিজ এর জি এম এস আহমদ রেজা ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপসহকারী পরিচালক মো. সুমন আল-মামুন বেদন।
মো. মনির হোসেন ও মো. শরিফুল ইসলাম ভূইয়ার যৌথ সঞ্চালনায় সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, কালীগঞ্জ সরকারী শ্রমিক কলেজের প্রভাষক মো. কাজী মাহবুব, মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক মো. গোলাম রসুল সুমন, বেরুয়া এ ইউ আই সিনিয়র মাদ্রাসার প্রভাষক মাওলানা মো. নাজিম উদ্দিন, বাংলাদেশ ল ইয়ার্স কাউন্সিল গাজীপুরের অফিস সেক্রেটারী মো. আব্দুল বাছেদ মোল্লা, কালীগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতীব মাওলানা মো. ফেরদৌস খান সালেহী, ঢাকা দারুল উলুম আহসানিয়া কামিল মাদ্রাসার প্রভাষক মুফতি মো. মাকসুদুল হাসান প্রমূখ।
এ সময় অন্যান্যের মাঝে বক্তারপুর ইউনিয়ন পরিষদের সদস্য মো. আমিনুল ইসলাম দর্জি, খৈকড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. মহিউদ্দিন, বিশিষ্ট ওয়ায়েজ মাওলানা মো. আশরাফুল ইসলাম গাজীপুরী, জামায়াত ইসলামী বক্তারপুর ইউনিয়ন আমীর মাওলানা মো. মজিবুর রহমান, উপজেলঅ ইমাম পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা রুহুল আমিন গাজীপুরী, মার্কেট মসজিদের ইমাম হাফেজ মাওলানসা নুরুল আলম সহ বিভিন্ন স্তরের প্রায় দুই শতাধিক লোক উপস্থিত ছিলেন।
বিশাল আয়োজনের প্রধান অতিথি সৌদী আরবের রিয়াদস্থ কিং সাউদ বিশ^বিদ্যালয়ের ফার্মেসী বিভাগের প্রফেসর ড. মহসিন কাজী, প্রধান মেহমান কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আলাউদ্দিন ও অনুষ্ঠানের উদ্বোধক গাজীপুর জর্জ কোর্টের এপিপি আলহাজ¦ এডভোকেট হাফিজ উল্লাহ্ দর্জি ড. মুফতি আহমদ হাসান গাজীপুরীর হাতে সমমাননা ক্রেষ্ট তুলে দেন।
এই ব্যতিক্রমধর্মী অর্জন তাঁর ব্যক্তিগত মেধা ও পরিশ্রমের ফসল হলেও তিনি বিশ্বাস করেন, এর পেছনে রয়েছে তাঁর পূর্বপুরুষদের আত্মত্যাগ, মানবিকতা ও ইসলামের খাঁটি শিক্ষার প্রতি অবিচল অঙ্গীকার। ড. মুফতি আহমাদ হাসান গাজীপুরী একজন মানবসেবী, সমাজসেবক ও আধ্যাত্মিক চিন্তা নায়ক। তিনি তাঁর কর্মজীবনে দারিদ্র বিমোচন ও প্রান্তিক জনগোষ্ঠীর সহায়তায় নিরবিচ্ছিন্নভাবে কাজ করে চলেছেন। তাঁর সমাজ উন্নয়নের মূলধারায় রয়েছে ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠা, আন্তঃধর্মীয় সম্প্রীতির প্রসার, শিক্ষা ও সচেতনতামূলক কার্যক্রম। বিশেষ করে তিনি তাঁর পূর্বপুরুষদের রেখে যাওয়া আত্মিক ঐতিহ্যকে ধারণ করে জাতিকে আধ্যাত্মিকভাবে সমৃদ্ধ করার কাজে আত্মনিয়োগ করেছেন। তাঁর পরিবার আধ্যাত্মিক নেতৃত্বের পাশাপাশি জনগণের কল্যাণে অসামান্য অবদান রেখেছেন।
কালীগঞ্জ হিলফুল ফুজুল ফাউন্ডেশনের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে সম্মাননা গ্রহণের মত মহান স্বীকৃতি শুধু একজন ব্যক্তির নয়, বরং এটি ইসলামী শিক্ষার, মানবিক মূল্যবোধের এবং সমাজসেবার প্রতি একটি উজ্জ্বল স্বীকৃতি। যার ফলে ড. মুফতি আহমাদ হাসান গাজীপুরী হয়ে উঠেছেন এক জীবন্ত অনুপ্রেরণা- যিনি জ্ঞান, নৈতিকতা ও সেবার মাধ্যমে সমাজে আলো ছড়াতে বদ্ধপরিকর। অনুষ্ঠানে সম্মাননা গ্রহণের পর ড. মুফতি আহমাদ হাসান গাজীপুরী বলেন, এই সম্মান আমি আমার পিতা-মাতা, পূর্বপুরুষ এবং বুজুর্গানেদ্বীনগণের প্রতি উৎসর্গ করছি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর