1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

কালীগঞ্জে বাইপাসে ড্রামট্রাক ও সিএনজি সংঘর্ষে এক শিশুসহ ৩ জন নিহত ২জন আহত

মোঃ আলমগীর মোল্লা
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ৯৫ বার পঠিত

কালীগঞ্জে বাইপাসে ড্রামট্রাক ও সিএনজি সংঘর্ষে
এক শিশুসহ ৩ জন নিহত ২জন আহত

মোঃ আলমগীর মোল্লা

গাজীপুরের কালীগঞ্জে ঘোড়াশাল বাইপাস সড়ক দুর্ঘটনায় একটি ডাম্প ট্রাকের চাপায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী এক শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় নিহত শিশুর মা-বাবা আহত হয়েছেন।

নরসিংদীর ঘোড়াশাল থেকে কালিগঞ্জে উদ্দেশ্যে আসা ইটের সুরকি ভর্তি একটি ডাম্প ট্রাক নরসিংদীগামী যাত্রীবাহী সিএনজি অটোরিকশাকে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে।

কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) রাসেল মিয়া জানান, শুক্রবার (৩ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে কালীগঞ্জ-টঙ্গী-ঘোড়াশাল সড়কের কালীগঞ্জ পৌর এলাকার দেওপাড়া চত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— নরসিংদীর মনোহরদী উপজেলার দশদোনা গ্রামের নুরুল হকের ছেলে অলিউল্লাহ (৪০), ময়মনসিংহের তারাকান্দা উপজেলার পাগলীপুর গ্রামের মৃত শুক্কুর মাহমুদের ছেলে আবু তালেব (২৭) এবং সিরাজগঞ্জের হাফিজুর রহমানের শিশু ছেলে তানিম রহমান (৪) নিহত হয়।

অলিউল্লাহ ও আবু তালেব দুর্ঘটনাস্থলেই নিহত হন। আহত অবস্থায় শিশু তানিমকে শ্রীপুর উপজেলার একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তানিমের বাবা সিরাজগঞ্জের হাফিজুর রহমান (৪০) ও মা স্ত্রী ছালমা বেগম (৩৫) এ সময় আহত হয়েছেন।

কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মাকসুদুল কবির নকিব জানান, আহতদের প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাদের গাজীপুরের শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন জানান, দুর্ঘটনা কবলিত ডাম্প ট্রাক ও সিএনজি অটোরিকশা থানায় নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর