1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

কালীগঞ্জে মাদক নির্মূলে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত।

মোঃ আলমগীর মোল্লা
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ৪২ বার পঠিত

কালীগঞ্জে মাদক নির্মূলে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত।

মোঃ আলমগীর মোল্লা

গাজীপুরের কালীগঞ্জে
উপজেলা নাগরী ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিষদের সভাকক্ষে নাগরী ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফারজানা তাসলিম এর সভাপতিত্বে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।
অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, নাগরী ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী মো. রহিম সরকার, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম পলাশ, সাবেক সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম সিরাজ, উলুখোলা পুলিশ ফাঁড়ির উপসহকারী পরিদর্শক মো. ইউসুছ আলী, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য হান্নান মোল্লা, ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল বাতেন, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন সরকার, বিরতুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিতা সরকার, ইউনিয়ন পরিষদের সংরক্ষিত সদস্য রোকসানা আক্তার ও কহিনুর বেগম, সদস্য মুজিবুর রহমান, নাগরী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাত হোসেন নাসিম, সমাজসেবক মনির হোসেন, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি মতিন শেখ প্রমুখ।

বক্তারা বলেন, মাদকের করাল গ্রাস থেকে যুবসমাজকে রক্ষা করতে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। যারা মাদক ব্যবসায়ী তাদের ছবি মহল্লার মোড়ে মোড়ে টাঙ্গিয়ে দিতে হবে। যাতে সাধারণ জনগণ তাদের চিনতে পারে। মাদক এলাকা থেকে নির্মূল করতে হলে প্রতিটি ওয়ার্ডে জনসচেতনতা মূলক সভা করতে হবে। প্রতিনিয়ত মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে সভা-সেমিনারের মাধ্যমে মাদকের কুফল সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করতে হবে। প্রত্যেক এলাকায় খেলাধুলার পরিবেশ তৈরি করতে হবে। প্রতিযোগিতামূলক ফুটবল, ক্রিকেট ও অন্যান্য খেলাধুলার ব্যবস্থা নিতে হবে। খেলাধুলা ও বই পড়ার প্রতি যুব সমাজকে মনোনিবেশ করতে হবে। সকলের সদ্বিচ্ছায় স্বল্প, মধ্যম ও দীর্ঘ মেয়াদী পরিকল্পনা নিয়ে মাদকের বিরুদ্ধে কাজ করলে যুব সমাজকে মাদকমুক্ত রাখা সম্ভব হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর