1. admin@dailybanglanewstv.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

কালীগঞ্জে সমকালের সাংবাদিক আহাম্মদ আলীর পিতা আমির উদ্দিন এর দাফন সম্পূর্ণ 

আলমগীর মোল্লা
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ১৫৩ বার পঠিত

কালীগঞ্জে সমকালের সাংবাদিক আহাম্মদ আলীর পিতা আমির উদ্দিন এর দাফন সম্পূর্ণ

মোঃ আলমগীর মোল্লা

গাজীপুরের কালীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক দৈনিক সমকাল পত্রিকার কালীগঞ্জ প্রতিনিধি আহাম্মদ আলীর পিতা মো. আমির উদ্দিন বৃহস্পতিবার দিবাগত রাত ১২টায় বার্ধক্যজনিত কারণে কালীগঞ্জ সরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন,)
আজ শুক্রবার (২০ জুন) বাদ জুম্মা কালীগঞ্জ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে নামাজের জানাজা শেষে মরহুম আমির উদ্দিনকে কালীগঞ্জ পৌর   কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। মরহুমের জানাজায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিকসহ নানা শ্রেণির ও পেশার শত শত মানুষ অংশ নেন। তিনি মৃত্যুকালে ৩ পুত্র , , কন্যা, ক্যানার স্বামী সহ নাতী-নাতনী ও বহু  আত্মীয় স্বজন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুম মো: আমির উদ্দিন প্রায় ৯০ বছর পূর্বে গাজীপুরের কালীগঞ্জ বাজারে পৌরসভার ৫ নং ওয়ার্ড বালিগাঁও গ্রামে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। তিনি একজন ধর্মভীরু, সদাচারী ও  পরোকারী নিবেদিত প্রাণ ব্যক্তি ছিলেন। এলাকাবাসীর নিকট তিনি একজন সর্বজন শ্রদ্ধেয় অভিভাবক হিসেবে পরিচিত ছিলেন।

মরহুমের মৃত্যুতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা সহ শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।  সাংবাদিক আহমদ আলী আমাদের পরম সহকর্মী তার পিতা মরহুম আমির উদ্দিন ছিলেন একজন শান্তিপ্রিয়, নীতিবান ও মানবিক গুণ সম্পন্ন মানুষ। তাঁর মৃতুুতে আমরা একজন সফল  ব্যক্তিকে হারালাম। তাঁর ইন্তেকালে কালীগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আলামিন দেওয়ান আল আবেদী, কালীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ ইব্রাহিম খন্দকার, বাংলাদেশ প্রেস ক্লাব কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোঃ আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক মোঃ মুক্তাদির হোসেন, কালীগঞ্জ থানা প্রেস ক্লাবের প্রতিষ্ঠতা সভাপতি মোঃ জাকারিয়া আল মামুন, কার্যকরী সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ নোমান, কালীগঞ্জ টেলিভিশন ক্লাব এর সভাপতি মোঃ মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ গাফফার, কালীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল হক( শিশির) মোঃ আলমগীর মোল্লা সহ গভীর শোক প্রকাশ করেছেন।  শোকাহত পরিবার কে গভীর সমবেদনা জানান।   মহান আল্লাহ তায়ালা যেন  মরহুমকে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং শোক সম্ভান্ত্র পরিবার কে এই শোক কাটিয়ে উঠার তৌফিক দান করুন আমিন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর