1. admin@dailybanglanewstv.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

কালীগঞ্জে হস্ত শিল্প, সেলাই ও বিউটিফিকেশন বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করেন।

মোঃ আলমগীর মোল্লা
  • প্রকাশের সময় : রবিবার, ৪ মে, ২০২৫
  • ৯১ বার পঠিত

কালীগঞ্জে হস্ত শিল্প, সেলাই ও বিউটিফিকেশন বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করেন।

মোঃ আলমগীর মোল্লা

গাজীপুরে কালিগঞ্জে বেকার যুবক/যুবতীদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কালীগঞ্জ পৌরসভার আয়োজনে ১৫ দিন ব্যাপী সেলাই ও বিউটিফিকেশন বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে। ‘
আত্মকর্মসংস্থান দক্ষ কারিগর প্রশিক্ষণের মাধ্যমে যুবসমাজকে গড়বো সোনার বাংলাদেশ, দেশ বৈষম্যহীন বাংলাদেশ’ এই ¯স্লোগানকে সামনে রেখে রোববার দুপুরে কালীগঞ্জ পৌর হলরুমে এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণের উদ্বোধন করেন কালীগঞ্জ পৌর প্রশাসক তনিমা আফ্রাদ। এছাড়া উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে পাটজাত পণ্য সামগ্রী বিষয়ক ৭ দিন ব্যাপী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়।
তিনটি ট্রেডে ৭০ জন প্রশিক্ষার্থী প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো.ইসমাইল ভূইয়া, উপজেলা প্রকৌশলী মো. রেজাউল হক, কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.আলাউদ্দিন, পৌর প্রকৌশলী মন্নুর আহমেদ প্রমুখ।
পৌর প্রশাসক তনিমা আফ্রাদ বলেন, নারীদের আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে প্রশিক্ষণের বিকল্প নেই। তাদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে পৌরসভা তিনটি ট্রেডে প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। নারীরা যাতে ঘরে বসে অলস সময় না কাটায় তাই তাদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। এতে তারা নিজেরাও লাভবান হবে এবং পরিবারের অভাব লাঘব করতে পারবেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর