1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

কাহারোলে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ৯১ পরিবারের মাঝে ২টি করে বিনামূল্যে ছাগল বিতরণ======

তানভীর আহাম্মেদ,দিনাজপুর প্রতিনিধি:-----
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ৮৭ বার পঠিত

কাহারোলে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ৯১ পরিবারের মাঝে ২টি করে বিনামূল্যে ছাগল বিতরণ======

তানভীর আহাম্মেদ,দিনাজপুর প্রতিনিধি:—–

দিনাজপুরের কাহারোলে হতদরিদ্র ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় লালন পালনের জন্য ছাগল বিতরণ করা হয়। এ ছাড়াও ছাগল পালনের উপকরণ হিসাবে ঘর বানাতে টিন,খুঁটি ফ্লোরমেট ও খাবারও দেয়া হবে।

সোমবার (১৭ নভেম্বর ২০২৫) সকাল সাড়ে ১১টায় কাহারোল উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতালের আয়োজনে ৯১টি পরিবারের মাঝে দু’টি করে ছাগল বিতরণ করা হয়।

এ সময় হতদরিদ্র ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারী ও পুরুষদের মাঝে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.মোঃ আবু সরফরাজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রবীর বিশ্বাস ছাগলগুলো তুলে দেন।

উপজেলার বিভিন্ন গ্রামে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠী বাসিন্দাদের মধ্য থেকে বাছাই করে ৯১টি পরিবারকে ছাগল দেয়ার প্রস্তাব প্রণয়ন করা হয়। সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর হতদরিদ্র ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থসামাজির ও জীবন মান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় তাদের মাঝে এ সব ছাগল বিতরণ করা হয়।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.মোঃ আবু সরফরাজ হোসেন জানান, সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর প্রান্তিক পর্যায়ে ক্ষুদ্র নৃগোষ্ঠী হতদরিদ্র ৯১ পরিবারের মাঝে ছাগল দেয়া হয়। সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রকল্পের আওয়তায় তারা সুফলভোগী। প্রত্যেক পরিবারকে দু’টি ছাগল দেয়া হয়। এ ছাড়াও ঘর বানাতে দুটি টিন, চারটি খুঁটি, পাঁচটি ফ্লোরমেট ও ২৫ কেজি দানাদার খাবারও দেয়া হবে। বিতরণকৃত ছাগল গুলোকে প্রয়োজনীয় তদারকি ও চিকিৎসা প্রদান করা হবে বলে তিনি জানান।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মল্লিকা রানী সেয়ানবীস, উপজেলা মৎস্য কর্মকর্তা জোবায়দা নাজনীন,কাহারোল উপজেলা ভেটেরিনারি সার্জন ডা.মোঃ আসাদুজ্জামান শুভ প্রমূখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর