1. admin@dailybanglanewstv.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট এসোসিয়েশন ইউএসএ”রসসাতাশতম বার্ষিক চড়ুইভাতি অনুষ্ঠিত

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
  • ১১২ বার পঠিত

কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট এসোসিয়েশন ইউএসএ”রসসাতাশতম বার্ষিক চড়ুইভাতি অনুষ্ঠিত।

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ

গত রবিবার ,৬ জুলাই ২০২৫,নিউইয়র্ক এর লংআইল‍্যান্ডে সবুজে ঘেরা প্রাকৃতিক মনোমুগ্ধকর পরিবেশে বেলমন্ড স্টেট পার্কে কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট এসোসিয়েশন অব ইউএসএ”র সাতাশতম বার্ষিক চড়ুইভাতি অনুষ্ঠিত হয়। শতাধিক রংবেরঙের বেলুন উড়িয়ে সংগঠনের সভাপতি তারক চন্দ্র পন্ডিত অনুষ্ঠানের শুভ সূচনা করেন। দিনব্যাপী অনুষ্ঠানে নিউইয়র্ক সহ ট্রাই-স্টেটের কিশোরগঞ্জের তিন শতাধিক প্রবাসী ও অভিবাসী বাংলাদেশি উপস্থিত ছিল।খবর আইবিএননিউজ ।
শহীদুল হাসানের পরিচালনায় ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন পর্বে বারোটি ইভেন্টে শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করে। ক্রীড়া পরিচালনায় সহযোগিতায় ছিলেন এনামুল হক, তানভীর রায়হান মিঠু, জাহাঙ্গীর জামিল দিপু, ফয়সাল কবীর, ইবনে হিয়াম, শামীম হোসাইন, মোস্তফা বিন আব্দুল্লাহ, আশরাফুল আলম হিমেল, আবদুল করীম জুয়েল, রাজন দাস ও হাবিবুর রহমান জুয়েল। চড়ুইভাতির সুস্বাদু খাবার পরিবেশনে ছিলেন অধ‍্যক্ষ মোক্তার হোসেন, হাবিব রহমান হারুন, শহীদুল হাসান, জাহাঙ্গীর জামিল দিপু, শামীম হোসাইন, এনামুল হক, আনোয়ার উদ্দিন খান, মুহিবুর রশিদ সুজন ও ফয়সাল খান। সাংস্কৃতিক পর্বে গান গেয়ে অভিভূত করেন এনামুল হক,আবদুর রাজ্জাক ও হাবিব রহমান হারুন। দুইটি স্বর্ণালঙ্কার সহ দশটি আকর্ষণীয় র‍্যাফেল ড্রয়ের টিকিট বিক্রির টিমে ছিলেন ইভা আনোয়ার, ডলি রাজ্জাক, তানিয়া নাজির, রিপা জাহাঙ্গীর, তঠিনী রায়হান, শিরীন কামাল ও অধ্যাপক রোকেয়া মোক্তার।
সংগঠনের সিনিয়র সহ সভাপতি হাবিবুর রহমান কামালের সভাপতিত্বে পুরস্কার বিতরণী ও র‍্যাফেল ড্রয়ের পুরস্কার বিতরণ করেন ট্রাস্টি বোর্ড সদস্য ফার্মাসিস্ট আবদুল আওয়াল সিদ্দিকী, ইঞ্জিনিয়ার ফজলুল হক ,সাবেক ট্রাস্টি বোর্ডের সদস্য হাবিব রহমান হারুন, জাইদুল কবীর খান, সাবেক সভাপতি আবদুর রাজ্জাক, শহীদুল হাসান, উপদেষ্টা অধ্যক্ষ মোক্তার হোসেন, নাজিম আহমেদ, আনোয়ার উদ্দিন খান, ইমরুল হাসান ফেরদৌস,রোকন উদ্দিন, এনামুল হক, সাধারণ সম্পাদক মুহিবুর রশিদ সুজন, চড়ুইভাতি ২০২৫এর আহ্বায়ক তানভীর রায়হান মিঠু, সদস্য সচিব ফয়সাল খান, প্রচার সম্পাদক রাজন দাস, হক এন্ড সন্সের স্বত্বাধিকারী একেএম ফজলুল হক, মেডিহাবের স্বত্বাধিকারী তানিয়া ঝুমি, কালাম বাজার সুপার মার্কেটের কালাম, হক মেডিকেলের ডা. সায়েরা হক প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর