1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

কুড়িগ্রামের রাজিবপুরে ইউএনও’র বনমালী কাটলেন রাস্তার ৪৫ টি গাছ

রাজিবপুর কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
  • প্রকাশের সময় : সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ১২৫ বার পঠিত

কুড়িগ্রামের রাজিবপুরে ইউএনও’র বনমালী কাটলেন রাস্তার ৪৫ টি গাছ

রাজিবপুর কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-

সোমবার, ০৪ আগষ্ট ২০২৫ ইং ১২:০১ পিএম.

কুড়িগ্রাম জেলার রাজিবপুর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা ( ইউএনও ) এর বনমালী মোঃ আব্দুল্লাহ নামাপাড়া এলাকার রাস্তার পাশে মোছাঃ বাছিরন নেছা ও মোঃ বাহেজ আলী উভয়ের পিতা- মৃত তজমল শেখ এর লাগানো ৪৫ টি বিভিন্ন জাতের গাছ অবৈধ এবং অন্যায় ভাবে কেটে নিয়ে যায়।

গত ০৩ আগষ্ট ২০২৫ ইং তারিখে চর রাজিবপুর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও ) সাহেবের বনমালী মোঃ আব্দুল্লাহ, পিতা- মোঃ জহুরুল হক এর উপস্থিতিতে এবং চর রাজিবপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা ( ইউএনও ) সাহেবের নির্দেশে বনমালী মোঃ আব্দুল্লাহ সম্পুর্ণরুপে অবৈধ পন্থায় বিভিন্ন জাতের বনজ গাছ কর্তন করে নিয়ে যায়।

এসব গাছের মধ্যে রয়েছে ইউক্লিপ্টাস, মেহগনি, কাঁঠাল ও আম ছাড়াও অন্যান্য জাতের বিভিন্ন গাছ। যার মধ্যে ইউক্লিপ্টাস গাছের সংখ্যা রয়েছে ৪০ টি।

এবিষয়ে চর রাজিবপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা ( ইউএনও ) জনাব মোঃ ফজলে এলাহী সাহেবের সাথে ভুক্তভোগী ব্যক্তিবর্গ যোগাযোগ করেও কোন প্রকার সমাধান পাওয়া যায় নাই।

ঘটনার প্ররিক্রমায় জানতে পাওয়া যায় যে, গত ১৫ বছর আগে অর্থাৎ ১৫ জুলাই ২০১০ ইং তারিখে ভুক্তভোগী মোছাঃ বাছিরন নেছা ও মোঃ বাহেজ আলীর সাথে রাজিবপুর ইউনিয়ন পরিষদের মধ্যে গাছগুলো লাগানো এবং পরিচর্যা সংক্রান্ত বিষয়ে একটি চুক্তিপত্র সম্পাদন হয়েছিল। যা এখনো বলবৎ রয়েছে।

ইতোমধ্যেই ভুক্তভোগী পরিবারের সদস্যরা কুড়িগ্রাম জেলা প্রশাসক মহোদয় বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

কুড়িগ্রাম জেলা প্রশাসক মহোদয় জনাবা নুসরাত সুলতানা এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, চর রাজিবপুর উপজেলার রাজিবপুর ইউনিয়ন পরিষদের রাস্তার গাছ অবৈধ ভাবে কর্তন বিষয়ে তিনি এখনো কোনো অভিযোগপত্র পান নি। লিখিত অভিযোগ পেলে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন বলে আশ্বাস প্রদান করে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর