1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

কুড়িগ্রামে রাজিবপুরের রহস্যজনক অগ্নিকাণ্ডে ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি

জিয়াউর রহমান জিয়া রাজিবপুর কুড়িগ্রাম প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৬ বার পঠিত

কুড়িগ্রামে রাজিবপুরের রহস্যজনক অগ্নিকাণ্ডে ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি

জিয়াউর রহমান জিয়া রাজিবপুর কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের রাজিবপুর উপজেলা কোদালকাটি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আদর্শ গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (৩ ডিসেম্বর) গভীর রাতে ঘটে যাওয়া এই রহস্যজনক অগ্নিকাণ্ডে মুহূর্তের মধ্যে পুড়ে ছাই হয়ে গেছে একটি পরিবারে বহু বছরের সঞ্চয় ও স্বপ্ন।

স্থানীয় সূত্রে জানা যায়, আদর্শ গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে ইউনুস আলীর বাড়িতে রাতের আধারে কে বা কারা পরিকল্পিতভাবে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে। অগ্নিকাণ্ডে ইউনুস আলীর দুটি গরু, ছয়টি ছাগল, দুইটি ঘর, মূল্যবান আসবাবপত্র ও গৃহস্থালির সবকিছুই পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে যায়। আগুন নিয়ন্ত্রণে স্থানীয়রা ছুটে এলেও মুহূর্তের মধ্যে আগুন বাড়ির সবকিছু গ্রাস করে ফেলে।

ক্ষতিগ্রস্ত ইউনুস আলী জানান, হঠাৎ আগুন দেখে পরিবারের সদস্যরা জীবন বাঁচাতে ঘর থেকে বেরিয়ে আসেন। তবে গরু ও ছাগলগুলোকে বাঁচানোর সুযোগ পাননি তিনি। তাঁর দাবি—এটি একটি পরিকল্পিত নাশকতা। কারা আগুন দিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী ঘটনাস্থল পরিদর্শন করে জানান, অগ্নিকাণ্ডে প্রায় ৩ লাখ টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। খবর পেয়ে স্থানীয় প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি তদন্ত করে দেখার আশ্বাস দিয়েছে।

হঠাৎ ঘটে যাওয়া এই অগ্নিকাণ্ডের ঘটনায় পরিবারটি এখন সম্পূর্ণ অসহায় হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারটি দ্রুত সরকারি সহায়তার দাবি জানিয়েছেন।
জিয়াউর রহমান জিয়া

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর