1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

কুমিল্লা বিজিবির অভিযানে ৮৫ লক্ষ টাকার ভারতীয় বাজি আটক

মোঃ মাহফুজ আনোয়ার, জেলা প্রতিনিধি কুমিল্লা
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ৮৯ বার পঠিত

কুমিল্লা বিজিবির অভিযানে ৮৫ লক্ষ টাকার ভারতীয় বাজি আটক

মোঃ মাহফুজ আনোয়ার, জেলা প্রতিনিধি কুমিল্লা

কুমিল্লা জেলার সীমান্ত এলাকা হতে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) অভিযানে ৮৫,৬৬,৮৮০/- (পঁচাশি লক্ষ ছেষট্টি হাজার আটশত আশি) টাকা মূল্যের অবৈধ ভারতীয় বিভিন্ন প্রকার বাজি আটক করা হয়েছে।

আজ বুধবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ।

বিজিবি জানায়, কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) নিজস্ব দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধসহ আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে। এরই ধারাবাহিকতায় ২১ মে ২০২৫ তারিখ কুমিল্লা জেলার সদর দক্ষিণ ও চৌদ্দগ্রাম উপজেলার আওতাধীন শিবের বাজার বিওপি এবং কটক বাজার পোস্টের বিশেষ টহলদল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী পৃথক পৃথক অভিযান পরিচালনা করে, সীমান্তের শূন্য লাইন হতে আনুমানিক ০৪ কিঃ মিঃ এর মধ্যে বিজিবি টহল দল কর্তৃক মালিক বিহীন অবস্থায় ৪,২৮,৩৪৪ পিস অবৈধ ভারতীয় বিভিন্ন প্রকার বাজি আটক করা হয়।

আটককৃত মালামালের মূল্য- ৮৫,৬৬,৮৮০/- (পঁচাশি লক্ষ ছেষট্টি হাজার আটশত আশি) টাকা। উল্লেখ্য, জব্দকৃত মালামাল বিধি মোতাবেক কাস্টমস এ জমা করা হবে।

বিজিবি’আরো জানায়, জব্দকৃত মাদক ও অন্যান্য অবৈধ মালামাল সংশ্লিষ্ট কাস্টমস অফিসে বিধি মোতাবেক হস্তান্তর করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর