1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

কেসিনো থেকে বাচতে পারলাম না, চিরকুট লিখে যুবকের আত্মহত্যা 

মোঃ মনির মন্ডল, সাভারঃ
  • প্রকাশের সময় : রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ৪৯ বার পঠিত

কেসিনো থেকে বাচতে পারলাম না, চিরকুট লিখে যুবকের আত্মহত্যা

মোঃ মনির মন্ডল, সাভারঃ

আশুলিয়ায় নরসিংহপুর মানিকগঞ্জ পাড়া কবরস্থান রোড এলাকার থেকে
রাব্বি (২৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। এ সময় তার লাশের পাশ থেকে একটি ডায়েরি উদ্ধার করা হয়। আর তাতে লেখা ছিল- ‘অনেক চেষ্টা করেছি কেসিনো থেকে বাচতে পারলাম না’ ‘ক্যাসিনো জীবন শেষ কেসিনো ধ্বংস কেসিনো মৃত্যু তাই যুব সমাজ সাবধান’ সহ নানা কথা।

রবিবার (১০ আগস্ট) বিকেল ৫টার দিকে মানিকগঞ্জ পাড়া কবরস্থান রোড এলাকার মিলন মৃধার বাড়ি থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সে, নীলফামারী জেলার ডিমলা থানার দক্ষিণ বালাপাড়া এলাকার মোঃ ছবির আলীর ছেলে। সে তার স্ত্রীর সাথে ওই বাড়িতে বাসা ভাড়া থাকতেন বলে জানা যায়।

থানা পুলিশ জানায়, বিকেলে স্থানীয়দের খবরের ভিত্তিতে ঘটনাস্থলে পৌছে নিহত যুবকের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়। এ সময় তার লাশের পাশ থেকে একটি ডায়েরি উদ্ধার করা হয়েছে। ডায়েরিতে জুয়ার সাথে জড়িত থাকার বিষয়ে অনেক কিছু লেখা রয়েছে। এছাড়াও স্থানীয়রা সহ পরিবারের স্বজনদের সাথে কথা বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়, সে জুয়া ও মাদকের সাথে জড়িত ছিল। এ কারণে সে কিছু ঋণ হয়। তাই হয়তো হতাশাগ্রস্থ থেকে সে আত্মহত্যা করেছে।

এবিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) দেওয়ান রমজান আলী জানান, নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সেই সাথে এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর