1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

কোতোয়ালী থানার নবনিযুক্ত ওসির নেতৃত্বে বিশেষ অভিযান, একদিনে গ্রেপ্তার ২৮

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ৮৫ বার পঠিত

কোতোয়ালী থানার নবনিযুক্ত ওসির নেতৃত্বে বিশেষ অভিযান, একদিনে গ্রেপ্তার ২৮

আবুল কালাম আজাদ,
ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহ নগরীতে নতুন অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলামের নেতৃত্বে কোতোয়ালী মডেল থানার পুলিশের বিশেষ অভিযানে একদিনেই ২৮ জন অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে।

গত বুধবার (২৫ জুন ২০২৫) বিকেলে ওসি শিবিরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল নগরীর কৃষ্টপুর, পাটগুদাম, কেওয়াটখালী এবং দুলদুল ক্যাম্প এলাকায় একযোগে অভিযান পরিচালনা করে। অভিযানে চুরি, ছিনতাই, মাদক ব্যবসা, জুয়া ও অন্যান্য অপরাধে জড়িত সন্দেহে ২৮ জনকে আটক করে বৃহস্পতিবার (২৬ জুন ২০২৫) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

পুলিশ জানায়, ময়মনসিংহ শহরকে অপরাধমুক্ত করতে এ ধরনের অভিযান চলমান থাকবে। স্থানীয়দের সহযোগিতায় শহরের বিভিন্ন স্পটে নজরদারি বাড়ানো হয়েছে।

উল্লেখ্য, সদ্য দায়িত্বপ্রাপ্ত ওসি মোহাম্মদ শিবিরুল ইসলাম গত ২৪ জুন কোতোয়ালী মডেল থানায় দায়িত্ব গ্রহণ করেন এবং দায়িত্ব নেওয়ার পরদিনই শহরের অপরাধ নিয়ন্ত্রণে মাঠে নামেন। তিনি সকলের সহযোগিতা কামনা করে অপরাধের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর