1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

কোস্ট গার্ডের ‘তারুণ্যের উৎসব-২০২৫’ শীর্ষক অগ্নীনির্বাপনী মহড়া চট্টগ্রামে

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ১১২ বার পঠিত

কোস্ট গার্ডের ‘তারুণ্যের উৎসব-২০২৫’ শীর্ষক অগ্নীনির্বাপনী মহড়া চট্টগ্রামে

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :

চট্টগ্রামের আগ্রাবাদে ‘তারুণ্যের উৎসব-২০২৫’ শীর্ষক অগ্নীনির্বাপনী মহড়া বিষয়ক কর্মশালা ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে কোস্ট গার্ড।

প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলে জনগনের জান মাল রক্ষা, অগ্নি নির্বাপনী, উদ্ধার অভিযান ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় নিরলস ভাবে কাজ করে আসছে।
সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে অনাকাঙ্খিত অগ্নিকাণ্ডের দূর্ঘটনা সংঘটিত হচ্ছে। এতে প্রাণহানি সহ মারাত্বকভাবে হতাহত ও ব্যাপকহারে ক্ষয়ক্ষতি হচ্ছে। এ সকল অনাকাঙ্খিত অগ্নিকাণ্ডের কারণে জান-মালের ব্যাপক ক্ষয়ক্ষতি রোধকল্পে অগ্নিকাণ্ড সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং অগ্নি নির্বাপণের বিভিন্ন কলা কৌশল সম্পর্কে ত্বাত্তিক ও ব্যবহারিক প্রশিক্ষণের জন্য বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোন কর্তৃক অগ্নি নির্বাপনী প্রশিক্ষণ মহড়া ও জনসচেতনতামূলক প্রশিক্ষণের আয়োজন করা হয়।

এরই ধারাবাহিকতায় আজ ২৫ জুন ২০২৫ তারিখ সকাল ৯ টা হতে ২ টা পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম কর্তৃক আগ্রাবাদ ফায়ার সার্ভিস এর সহায়তায় ‘তারুণ্যের উৎসব-২০২৫’ শীর্ষক অগ্নী নির্বাপনী মহড়া বিষয়ক কর্মশালা ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

উক্ত কর্মশালায় নৌ স্কাউটের তরুন শিক্ষার্থীদের সম্পৃক্ততায় প্রাকৃতিক দূর্যোগের উপর বিশেষ আলোচনা, অগ্নি নির্বাপনী প্রশিক্ষণ, পুড়ে যাওয়া রোগীকে প্রাথমিক চিকিৎসা প্রদান, বহুতল ভবনে অগ্নি নির্বাপন পদ্ধতি, গ্যাস সিলিন্ডারের অগ্নি নির্বাপন পদ্ধতি, অগ্নিকান্ডে আটকে যাওয়া ব্যক্তিদের উদ্ধার পদ্ধতি এবং অগ্নি নির্বাপনী মহড়া অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ কোস্ট গার্ড জনগনের জান মাল রক্ষা, অগ্নিদুর্ঘটনা ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় এধরণের কর্মশালার মাধ্যমে সচেতনতামূলক কার্যক্রম চলমান রেখেছে ও ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর