1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

খাগড়াছড়িতে ইসকন নিষিদ্ধের দাবিতে হেফাজতের মানববন্ধন

আরিফুল ইসলাম মহিন , খাগড়াছড়ি প্রতিনিধি :
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ৩৭ বার পঠিত

খাগড়াছড়িতে ইসকন নিষিদ্ধের দাবিতে হেফাজতের মানববন্ধন

আরিফুল ইসলাম মহিন , খাগড়াছড়ি প্রতিনিধি :

উগ্র হিন্দুত্ববাদী সংগঠন “ইসকন” নিষিদ্ধের দাবিতে মানববন্ধন করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ খাগড়াছড়ি জেলা শাখা। বুধবার সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সংগঠনের জেলা আমীর মাওলানা ক্বারী ওসমান গনীর সভাপতিত্বে ও অর্থ সম্পাদক হাফেজ মাওলানা নাছির উদ্দীনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি মুফতি ইমাম উদ্দিন কাসেমী, হেফাজতের সাধারণ সম্পাদক মুফতি শামীম হোসাইন ফারুকী, খেলাফত মজলিস সভাপতি মাওলানা আখতারুজ্জামান ফারুকী, ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি মাওলানা দেলোয়ার হোসাইনসহ বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, ইসকন দেশের মুসলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত একটি উগ্র ও ধর্মবিদ্বেষী সংগঠন। তারা আলিফ হত্যাকাণ্ড, গাজীপুরে খতিব গুমের চেষ্টা ও মুসলিম নারীদের উপর নির্যাতনের ঘটনায় জড়িতদের বিচারের দাবি জানান।

তারা আরও বলেন, ইসকনের কর্মকাণ্ড রাষ্ট্রীয় স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে উঠেছে। তাই সংগঠনটিকে অবিলম্বে নিষিদ্ধ করার আহ্বান জানিয়ে বক্তারা হুশিয়ারি দেন—দাবি না মানলে দেশজুড়ে ইসকনবিরোধী আন্দোলন গড়ে তোলা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর