1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

খায়ের মঞ্জিল দরবার শরীফে গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্স’র খেজুর গাছ-ঔষধি গাছের চারা রোপন-বিতরণ

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
  • প্রকাশের সময় : বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ৬৭ বার পঠিত

খায়ের মঞ্জিল দরবার শরীফে গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্স’র
খেজুর গাছ-ঔষধি গাছের চারা রোপন-বিতরণ

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :

বিশ্ব পরিবেশ দিবসের অংশবিশেষ বর্ষব্যাপী মানুষকে সচেতনতা-বৃক্ষ রোপণে আগ্রহ বৃদ্ধির লক্ষ্যে এবং পরিবেশ রক্ষায় দায়িত্ববোধ সৃষ্টির তাগিদে জাতীয় পরিবেশ বিষয়ক সংগঠন গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্সের উদ্যোগে আজ (৮ জুলাই) মঙ্গলবার সকাল ১১টায় বোয়ালখালী পৌরসভাধীন খায়ের মঞ্জিল দরবার শরীফ প্রাঙ্গণে পরিবেশ উন্নয়ন ও সংরক্ষণে লিফলেট বিতরণ, ১০০টি খেজুর ও ঔষধি গাছের চারা বিতরণ এবং মসজিদ সংলগ্ন খেজুর গাছের চারা ও নিম চারা রোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খায়ের মঞ্জিল দরবার শরীফ ওয়াকফ এষ্টেটের সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী মো. মোস্তাফা কামাল মানিক।
পরিবেশ সংগঠন গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্সের প্রতিষ্ঠাতা ও সদস্য সচিব স ম জিয়াউর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খায়ের মঞ্জিল দরবার শরীফ ওয়াকফ এষ্টেটের সহ-সভাপতি শামসুল করিম লিটন, সাধারণ সম্পাদক অধ্যাপক শেফায়েত হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. গিয়াস উদ্দিন কন্ট্রাক্টর, সদস্য মো. আবুল হাশেম চৌধুরী, মোজাহেরুল ইসলাম, মো. ইউসুফ, মো. জাহাঙ্গীর হোসেন, কাজী ইয়াকুব ইসলাম, মো. সেলিম উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট সমাজসেবী মোস্তফা কামাল মানিক বলেন, বাংলাদেশ আজ পরিবেশ ও জলবায়ু সংকটের মুখে। এই সংকট মোকাবেলায় গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্সসহ সকল পরিবেশবাদী সংগঠন ও পরিবেশবিদদের আরো এগিয়ে আসতে হবে। পরিবেশ প্রকৃতি ও জলবায়ু সংকট প্রকট হলে আমরা সকলেই ক্ষতির সম্মুখিন হব। তাই সকলকে এই বর্ষার মৌসুমে ফলজ, বনজ ও ঔষুধি বৃক্ষ রোপন করি। এছাড়াও গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্স বিলুপ্তপ্রায় খেজুর ও তাল গাছ রোপনের যে কর্মসূচি হাতে নিয়েছে তা প্রসংশার দাবী রাখে। তিনি গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্সকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করে পাশে থাকার আশ্বাস দেন।
সংগঠনের সমন্বয়ক ইঞ্জিনিয়ার মোহাম্মদ এমরানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন সংগঠনের সদস্য এইচ.এম.শামীম, লায়ন মাহতাব উদ্দিন, আখতার হোসেন নিজামী।

উদ্বোধনী সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ দরবার শরীফে আগত ভক্তদের মাঝে বিলুপ্তপ্রায় খেজুর গাছ, নারিকেল গাছ ও ঔষধী গাছের চারা বিতরণ করেন এবং দরবার শরীফ সংলগ্ন স্থানে চারা রোপণ করেন। এ অনুষ্ঠানে প্রায় ১০০টি খেজুর, নারিকেল গাছ ও ঔষধী গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর