1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় টঙ্গীতে দোয়া মাহফিলঃ

মো: শাহজালাল দেওয়ান
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ১২১ বার পঠিত

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় টঙ্গীতে দোয়া মাহফিলঃ

মো: শাহজালাল দেওয়ান

: বিএনপির চেয়ারপারসন ও সাবেক ৩ বারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় গাজীপুর মহানগর ৪৫ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বাদ এশা মদিনা পাড়া হরযত ওমর (রা:) জামে মসজিদ প্রাঙ্গনে দোয়া মাহফিলের আয়োজন করেন ৪৫ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি কামাল হোসেন, মদিনা পাড়া কল্যাণ কমিটির উপদেষ্টা আমিনুল হক ঢালী ও ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব হোসেন চঞ্চল।
দোয়া মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির আইন বিষয়ক সম্পাদক এডভোকেট এডভোকেট শহিদুল ইসলাম, টংগী পূর্ব থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন সানি, ৪৫ নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক আরাফাত মিন্টু, ৪৫নং ওয়ার্ড বিএনপি সাবেক সিঃ যুগ্ন সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সাজ্জাদ। বিএনপি নেতা কর্মীদের উপস্থিতিতে দেশনেত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল আলেম–ওলামা, হাফেজ, ক্বারী ও ধর্মপ্রাণ মুসল্লিরা পবিত্র আল-কুরআন তেলাওয়াত করেন এবং বিশেষ মোনাজাত পরিচালনা করেন। দোয়া মাহফিলে বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় আজীবন কাজ করে গেছেন। তাঁর দ্রুত রোগমুক্তি দেশের মানুষের প্রত্যাশা। এসময় উপস্থিত সবাই মহান আল্লাহর দরবারে তাঁর সুস্থতা, দীর্ঘায়ু এবং দেশের কল্যাণ কামনা করে হাত তুলেন।
বিএনপি নেতারা এসময় বলেন, বর্তমান সময়ে বাংলাদেশের যে জটিল পরিস্থিতি বিরাজ করছে, সেই মুহূর্তে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেশের জন্য অত্যন্ত প্রয়োজন। জনগণ যেমনভাবে তাঁর জন্য দোয়া করছেন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি—আল্লাহ রাব্বুল আলামীন অতি দ্রুত তাঁকে সুস্থতা দান করবেন। সুস্থ হয়ে বেগম খালেদা জিয়া আগামী জাতীয় নির্বাচনে অন্তত তিনটি আসন থেকে নির্বাচন করবেন এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। আলোচনা দোয়া মোনাজাত শেষে প্রায় এক হাজার মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর