1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

খালেদা জিয়ার সুস্থতা কামনায় উত্তরায় মোহাম্মদ ফাউন্ডেশনের মিলাদ মাহফিল ও খাবার বিতরণ

মোঃ শাহজালাল দেওয়ান;
  • প্রকাশের সময় : বুধবার, ৪ জুন, ২০২৫
  • ৫৫ বার পঠিত

খালেদা জিয়ার সুস্থতা কামনায় উত্তরায় মোহাম্মদ ফাউন্ডেশনের মিলাদ মাহফিল ও খাবার বিতরণ

মোঃ শাহজালাল দেওয়ান;

বিএনপি’র চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা, তারেক রহমানের দীর্ঘায়ু এবং দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দ্রুত রোগমুক্তি কামনায় উত্তরায় মোহাম্মদ ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

বুধবার বিকেলে উত্তরা ১১ নম্বর সেক্টরের কাঁচাবাজার এলাকায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক।
মোহাম্মদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আফাজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান।

আলোচনা সভায় আমিনুল হক বলেন, একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে স্বপ্ন দেখিয়েছিলেন এবং যে স্বপ্ন তিনি স্বল্প সময়ের ভিতরে করতে সক্ষম হয়েছিলেন। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা যতটুকু প্রত্যাশা করি, সেই স্বপ্নের বাস্তবায়ন আমরা পরিপূর্ণ ভাবে প্রতিষ্ঠিত করতে চাই তারেক রহমান ঘোষিত ৩১ দফার কথা উল্লেখ করে আমিনুল হক আরও বলেন, ৩১ দফার মধ্যে জনগণের কথা বলা আছে, দেশের কথা আছে। সকল দলের কথা আছে। ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা আছে – দেশ গড়ার কথা আছে। তাই আসুন আমরা সকলে ঐক্যবদ্ধ থাকি।
দোয়া মাহফিলে বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান বলেন, অন্তবর্তী সরকারের কাছে আমাদের আহবান আগামী ডিসেম্বর এর ভিতরে নির্বাচন দিতে হবে। জনগণের ভোটের অধিকার পরিপূর্ণ প্রতিষ্ঠার মাধ্যমেই দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে।

এছাড়াও উপস্থিত ছিলেন মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন, মহিলা দলের সদস্য সচিব অ্যাডভোকেট রুনা লায়লা, উত্তরা পশ্চিম থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন, সোলেমান হোসেন, কামাল পাশা,আনোয়ার হোসেন, সুমন চৌধুরী,বিমানবন্দর থানা বিএনপির সিনিয়র যুগ্ন দেলোয়ার হোসেন দেলু,৫১ নং বিএনপির সভাপতি আলফাজ ৫৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সোহেল রানা সহ বিএনপি এবং মোহাম্মদ ফাউন্ডেশন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন

আলোচনা সভা শেষে জিয়া পরিবারের জন্য বিশেষ মোনাজাত করা হয় এবং তবারক বিতরণ করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর