
মোঃ শাহজালাল সুমন:তুরাগ-ঢাকাঃ
ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব হাজী মোস্তফা জামান বলেছেন বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ,তিনি দেশের মানুষের জন্য অসংখ্য অবদান রেখেছেন তাই আমরা সবাই মিলে তাঁর জন্য দোয়া করব। আল্লাহর রহমতে তিনি যেন অতি দ্রুত হয়ে আবারও দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে পারেন,কারন খালেদা জিয়া সুস্থ থাকলে মনে হয় বাংলাদেশ সুস্থ থাকে, আর তিনি অসুস্থ হলে পুরো বাংলাদেশ অসুস্থ মনে হয়। আমরা মন থেকে দোয়া করি অতি দ্রুত সময়ের মধ্যে তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠে দলের হাল ধরবেন। শনিবার ঢাকা মহানগর উত্তর তুরাগ থানা বিএনপি’র আয়োজনে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেছেন তিনি আরও বলেন, “আপনারা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্যও দোয়া করবেন। তিনি যেন দেশে ফিরে এসে দলের দায়িত্ব পালন করতে পারেন। দোয়া মাহফিল অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি’র সিনিয়র যুগ্ন আহবায়ক মুস্তাফিজুর রহমান সেগুন,এম কফিল উদ্দিন আহমেদ,তুরাগ থানা বিএনপি’র ভারপ্রাপ্ত আহ্বায়ক হারুনুর রশিদ খোকা,তুরাগ থানা বিএনপি’র যুগ্ন আহবায়ক মহিউদ্দিন সোহাগ রাজা,রিপন হাসান খন্দকার। ৫৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সোহেল রানার সভাপতিত্বে এবং তুরাগ থানা বিএনপির আহ্বায়ক সদস্য আলাউদ্দিন আলাল,৫৩ নং ওয়ার্ড বিএনপি নেতা আব্দুর রহমান বুলু ফুলবাড়িয়া ইউনিট বিএনপির সভাপতি মুজিবুর রহমান মজি এবং রানাভোলা ইউনিট-বিএনপি’র সভাপতি ইমন হোসেন মনিরের সার্বিক তত্ত্বাবধানেদোয়া ও মিলাদ মাহফিলে আরো উপস্থিত ছিলেন,হাসান খন্দকার,আহবায়ক সদস্য সাঈদ হাসান সাগর,রিপন ইসলাম,৫৩ নং ওয়ার্ড বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক আইনুল হক, মোঃ এরশাদ সরকার যুগ্ম সাধারণ সম্পাদক ৫৩ নং ওয়ার্ড বিএনপি সহ বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন. আলোচনা সভা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় এবং উপস্থিত নেতাকর্মীদের মাঝে তবারক বিতরণ করা।