1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

খুলশীতে পাহাড় কেটে স্থাপনা নির্মাণের সময় অভিযান, ৩ শ্রমিক আটক : ভূমি মালিকের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
  • প্রকাশের সময় : সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ৪৪ বার পঠিত

খুলশীতে পাহাড় কেটে স্থাপনা নির্মাণের সময় অভিযান, ৩ শ্রমিক আটক : ভূমি মালিকের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :

পাহাড় সুরক্ষায় গঠিত জোন-৪ কমিটির সদস্য ও খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহেবের নির্দেশে খুলশী থানাধীন জালালাবাদের কাঁঠাল বাগানের রূপসী পাহাড়ে পাহাড় কেটে আরসিসি পিলার তোলার সময় ৩ শ্রমিককে আটক করা হয়। বিষয়টি জোন কমিটিকে জানানো হলে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও এসি ল্যান্ড (কাট্টলি সার্কেল) এবং আহ্বায়ক (জোন কমিটি-৪) হুসেইন মোহাম্মদ এর নির্দেশনাক্রমে পাহাড় কর্তনের নির্দেশদাতা ও সংশ্লিষ্ট ভূমি মালিকের তথ্য সংগ্রহপূর্বক আইনগত ব্যবস্থা নিতে পরিবেশ অধিদপ্তরকে নির্দেশনা প্রদান করেন এবং আটক শ্রমিকদের কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়। আজ শনিবার বেলা ২ টার দিকে এই অভিযান পরিচালনা করা হয়।
আটক শ্রমিকরা হলেন খুলশী থানাধীন জালালাবাদের বড়ই বাগান এলাকার জামালের বাড়ির বাসিন্দা মো. ইসলামের ছেলে মো. ফারুকুল ইসলাম (২৫), একই এলাকার আধার মানিকের হারুনের বাড়ির মো. হারুনের ছেলে মো. মিজান (৩৫), জালালাবাদ মুক্তিযোদ্ধা নবী সাহেবের কলোনীর মৃত মো. আবুল কাশেম খা এর ছেলে মো. মঈনুদ্দিন (৩০)।

এসময় উল্লেখিত শ্রমিকদের দিয়ে পাহাড়টি কাটানোর নির্দেশদাতা হিসেবে স্থানীয় মো. মুজিবুর রহমান প্রকাশ গাল কাটা মুজিব নামক একজনের নাম ও তথ্য জানায় আটক শ্রমিকেরা। একই সময় পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা সরেজমিনে পরিদর্শন করেন। তারা ঘটনাস্থলের প্রয়োজনীয় তথ্য সংগ্রহপূর্বক জড়িতদের তথ্য সংগ্রহ, ভূমি মালিকের তথ্য ও ভূমি অফিস থেকে পাহাড়ের তথ্য সংগ্রহপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন।

এসময় জোন কমিটির আহবায়কের নির্দেশনাক্রমে জোন কমিটি-৪ এর সদস্য ও পরিবেশকর্মী মো. শফিকুল ইসলাম খান, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রুবাইয়াত তাহরিম সৌরভ ও সাইফুল ইসলাম, পরিদর্শক সাখাওয়াত হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।

বক্তব্য গ্রহণে : নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পাহাড় সুরক্ষায় গঠিত জোন কমিটি- ৪ এর আহবায়ক এবং কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) হুসেইন মোহাম্মদ- ০১৭৪৪৯৩৯১৩১
রুবাইয়াত তাহরিম সৌরভ, সহকারী পরিচালক, পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম মহানগর- ০১৭১৭৮২৮৮৩৮
জোন কমিটির সদস্য ও পরিবেশকর্মী মো. শফিকুল ইসলাম খান- ০১৮৩৯১৫৩৪০১

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর