1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

খেজুর গাছ-ঔষধি গাছের চারা রোপন-বিতরণ ও পরিবেশ সংরক্ষণ প্রচারণা ক্যাম্পিং কাল ৪ জুলাই

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ১০৪ বার পঠিত

খেজুর গাছ-ঔষধি গাছের চারা রোপন-বিতরণ ও
পরিবেশ সংরক্ষণ প্রচারণা ক্যাম্পিং কাল ৪ জুলাই

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :

৫ জুন বিশ্ব পরিবেশ দিবস। এই দিবসটি জাতিসংঘের অধীনস্থ বিশ্বের বিভিন্ন দেশ এবং আমাদের বাংলাদেশও অত্যন্ত গুরুত্ব সহকারে পালন করে আসছে। বাংলাদেশ অন্যান্য দেশের চেয়েও পরিবেশ ও জলবায়ু সংকটের মুখে। তাই এই দিবসটি বাংলাদেশের প্রেক্ষপটে অত্যন্ত গুরুত্ব বহন করে। এই দিবসের অংশবিশেষ বর্ষব্যাপী মানুষকে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এবং পরিবেশ রক্ষায় দায়িত্ববোধ সৃষ্টির তাগিদে ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক ভোরের আওয়াজ, দৈনিক আমার প্রাণের বাংলাদেশ, চট্টগ্রামের অনলাইন দৈনিক আনন্দবার্তা এবং জাতীয় পরিবেশ বিষয়ক সংগঠন গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্স আগামীকাল ৪ জুলাই শুক্রবার দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত বোয়ালখালী উপজেলাধীন ঐতিহ্যবাহী শ্রীপুর বুড়া মসজিদ-এ এবং পরিবেশ উন্নয়ন ও সংরক্ষণে লিফলেট বিতরণ, ২০০০টি খেজুর গাছের চারা ও ঔষধি গাছের চারা বিতরণ এবং মসজিদ সংলগ্ন কবরস্থান ও সড়কে খেজুর গাছের চারা ও নিম চারা রোপন কর্মসূচি অনুষ্ঠিত হবে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রহমত উল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ মো. গোলাম সরোয়ার, শ্রীপুর বুড়া মসজিদের মোতোয়াল্লী, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেব মো. নুরুন্নবী চৌধুরী ও শ্রীপুর বুড়ো মসজিদের খতিব অধ্যক্ষ আল্লামা শোয়াইব রেজা ( ম: জি: আ:) ।

উক্ত অনুষ্ঠানে সংগঠনের সকল কর্মকর্তা ও সদস্যদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন জাতীয় পরিবেশ বিষয়ক সংগঠন গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্স এর সমন্বয়ক ইঞ্জিনিয়ার মোহাম্মদ এমরাম, এইচ.এম.শামীম ও আখতার হোসেন নিজামী।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর