1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

খোকসায় আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে ‘আলোক ফাঁদ’

পুলক সরকার:
  • প্রকাশের সময় : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ৩৬ বার পঠিত

খোকসায় আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে ‘আলোক ফাঁদ’

পুলক সরকার:

কুষ্টিয়ার খোকসাতে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে কৃষি কর্মকর্তারা মাঠে মাঠে ‘আলোক ফাঁদ’ পেতেছেন। শুক্রবার (০৩’অক্টোবর) রাতে উপজেলার বিভিন্ন ইউনিয়নে সরেজমিন গিয়ে এমন দৃশ্য দেখা গেছে।

কৃষি কর্মকর্তাদের মতে, বৈরী আবহাওয়ার কারণে এ বছর আমন ক্ষেতে মাজরা, পর্চাসহ বিভিন্ন পোকার আক্রমণ দেখা দিয়েছে। তবে বর্তমানে পোকা নিয়ন্ত্রণে রয়েছে বলে তারা দাবি করছেন। প্রায় ৫ হেক্টর জমিতে এই পোকার আক্রমণ দেখা গেছে, যা মোট জমির শূন্য দশমিক সাত শতাংশ।

আলোক ফাঁদ ছাড়াও, বিভিন্ন মাঠে পরিবেশবান্ধব ‘পার্চিং’ পদ্ধতিতে গাছের ডাল, বাঁশের আগা ও কুঞ্চিসহ বিভিন্ন ডালপালা পুঁতে দেওয়া হয়েছে। এতে পাখিরা সেখানে বসে ক্ষতিকর পোকামাকড় খেয়ে ফেলছে, যা ফসলের জন্য উপকারী বলে জানিয়েছেন কৃষকরা।

জানিপুর ইউনিয়নের তাপস সরকার বলেন, ‘আড়াই বিঘা জমিতে ধানের চাষ করছি। অতিরিক্ত বৃষ্টি ও গরমের কারণে মাজরা পোকার আক্রমণ হয়েছিল, কিন্তু তিনবার স্প্রে করার পর এখন অনেকটা ভালো।’

শোমসপুর ইউনিয়নের কৃষক খোকন হোসেন জানান, কৃষি অফিসারের পরামর্শে জমিতে গাছের ডাল পোঁতার ফলে ক্ষতিকর পোকামাকড় কমেছে। শিমুলিয়া ইউনিয়নের কৃষক কামরুল ইসলাম বলেন, ‘রাতে কৃষি কর্মকর্তারা আলোর ফাঁদ পাতার পর মাঠে তেমন ক্ষতিকর পোকা নেই।’

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ বছর ৬ হাজার ৭৪০ হেক্টর জমিতে আমন আবাদ হয়েছে, যা লক্ষ্যমাত্রার চেয়ে এক হেক্টর বেশি। প্রতি বিঘায় ১৫ থেকে ২০ মণ ধান উৎপাদনের সম্ভাবনা রয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল নোমান জানান, উপজেলার নয়টি ইউনিয়ন ও একটি পৌরসভার ২৮টি কৃষি ব্লকে অন্তত ৩০ টি আলোক ফাঁদ পেতে পোকা শনাক্ত করা হয়েছে। কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়েছে। আপাতত কোনো শঙ্কা নেই।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর