1. admin@dailybanglanewstv.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

গজারিয়ায় জয় হত্যা মামলার আসামি মো. শিশির র‍্যাবের হাতে আটক

মোঃ দুলাল সরকার গজারিয়ায় প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ১১৯ বার পঠিত

গজারিয়ায় জয় হত্যা মামলার আসামি মো. শিশির র‍্যাবের হাতে আটক

মোঃ দুলাল সরকার গজারিয়ায় প্রতিনিধি

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের চৌদ্দকাউনিয়া গ্রামের আলোচিত জয় হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব–১১। গ্রেপ্তারকৃত আসামির নাম মো. শিশির (৩০)। রোববার বিকাল সাড়ে ৩টার দিকে তাকে আটক করা হয়।

র‍্যাব সূত্র জানায়, দীর্ঘদিন ধরে পলাতক থাকা মো. শিশির জয় হত্যা মামলার অন্যতম আসামি। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব–১১ একটি অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। তবে ঠিক কোন এলাকা থেকে তাকে আটক করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানানো হয়নি।

স্থানীয় ও মামলা সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চৌদ্দকাউনিয়া গ্রামের বাসিন্দা জয় হত্যাকাণ্ডটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছিল। ঘটনার পর নিহতের পরিবার মামলা দায়ের করলে তদন্তে মো. শিশিরের নাম উঠে আসে। এরপর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন বলে জানা যায়।

র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারের পর মো. শিশিরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরবর্তীতে আইনগত প্রক্রিয়া শেষে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।

এ ঘটনায় নিহত জয়ের পরিবারের সদস্যরা সন্তোষ প্রকাশ করেছেন। তারা আশা প্রকাশ করেন, গ্রেপ্তারের মধ্য দিয়ে মামলার বিচার প্রক্রিয়া আরও একধাপ এগিয়ে যাবে এবং দ্রুত ন্যায়বিচার নিশ্চিত হবে।

এদিকে আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, আলোচিত ও দীর্ঘদিনের ঝুলে থাকা অপরাধের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর