1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

গজারিয়ায় মহিলা দল ও ছাত্রদলের ৩১ দফার লিফলেট বিতরণ কর্মসূচিঃ

মোঃ দুলাল সরকার গজারিয়া প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ৯২ বার পঠিত

গজারিয়ায় মহিলা দল ও ছাত্রদলের ৩১ দফার লিফলেট বিতরণ কর্মসূচিঃ

মোঃ দুলাল সরকার গজারিয়া প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদত্ত “রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা” জনগণের মাঝে পৌঁছে দিতে গজারিয়ায় লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে হোসেন্দী ইউনিয়নে বিএনপির কেন্দ্রীয় সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক জননেতা কামরুজ্জামান রতনের দিকনির্দেশনায় গজারিয়া উপজেলা মহিলা দল ও ছাত্রদলের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

এদিন গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের জামালদী বাসস্ট্যান্ড, হোসেন্দী বাজারসহ আশপাশের বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করেন উপজেলা মহিলা দলের সভাপতি রাজিয়া সুলতানা আইভী ও সাধারণ সম্পাদক লাভলি আক্তার।

দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে তারা সাধারণ জনগণের হাতে হাতে বিএনপির ঘোষিত রাষ্ট্র সংস্কার রূপরেখার ৩১ দফা সম্বলিত লিফলেট তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য শহিদুল ইসলাম মুন্না, হোসেন্দী ইউনিয়ন ছাত্রদলের নেতৃবৃন্দসহ স্থানীয় পর্যায়ের ছাত্রদল ও মহিলা দলের অন্যান্য নেতাকর্মীরা।

লিফলেট বিতরণ কর্মসূচিতে বক্তারা বলেন, দেশের চলমান রাজনৈতিক ও প্রশাসনিক অচলাবস্থা থেকে মুক্তি পেতে তারেক রহমানের এই ৩১ দফা হলো একটি যুগান্তকারী রূপরেখা। এই দফাগুলোর বাস্তবায়ন হলে জনগণের ভোটাধিকার, ন্যায়বিচার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে।

তারা আরও বলেন, বিএনপি জনগণের দল, আর জনগণের অধিকার প্রতিষ্ঠাই আমাদের মূল লক্ষ্য। তাই মাঠে-ঘাটে, পাড়া-মহল্লায় এই ৩১ দফা ছড়িয়ে দিতে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

লিফলেট বিতরণ শেষে সাধারণ মানুষ এ উদ্যোগকে স্বাগত জানায় এবং অনেকেই বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠার এই উদ্যোগ দেশের ভবিষ্যৎ রাজনীতিতে নতুন দিগন্তের সূচনা করবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর