1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

গজারিয়ায় মাদ্রাসায় শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক। মোঃ দুলাল সরকার

গজারিয়া মুন্সীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৭ বার পঠিত

গজারিয়ায় মাদ্রাসায় শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক। মোঃ দুলাল সরকার

গজারিয়া মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রতিষ্ঠানের সাত বছর বয়সী এক শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে এক মাদ্রাসা শিক্ষককে আটক করেছে পুলিশ।

রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে নিজ শিক্ষা প্রতিষ্ঠান থেকে ঐ শিক্ষককে আটক করা হয়। আটকের পর তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

অভিযুক্ত ঐ শিক্ষকের নাম নোমান আহাম্মেদ (২১)। সে কুমিল্লার মুরাদনগর উপজেলার মুছাগাড়া গ্রামের শাজাহান মিয়ার ছেলে। সে গজারিয়া উপজেলার চর বাউশিয়ায় অবস্থিত গজারিয়া কলিম উল্লাহ মাদ্রাসায় সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

নির্যাতনের শিকার ঐ শিক্ষার্থী বলেন, ‘আমি এই মাদ্রাসায় প্রথম শ্রেণিতে পড়াশোনা করি। এর আগেও নোমান আহাম্মেদ হুজুর দুইবার আমার সাথে খারাপ কাজ করে। এসব বিষয় কারও কাছে বললে আমাকে খুন করে ফেলার হুমকি দেয় সে। আমি ভয়ে বিষয়গুলো কাউকে জানাইনি। সর্বশেষ শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকাল পাঁচটার দিকে মাদ্রাসার ওয়াশরুমে নিয়ে তিনি জোরপূর্বক আমার সাথে খারাপ কাজ করে। এ সময় আমি কান্নাকাটি শুরু করলে তিনি আমাকে ভয় দেখান। পরবর্তী রাতে বাসায় গিয়ে বিষয়টি আমি আমার বাবা-মাকে জানাই।’

ভুক্তভোগী ওই শিক্ষার্থীর বাবা বলেন, ‘আমরা টাঙ্গাইল জেলার বাসিন্দা। তবে বর্তমানে চর বাউশিয়া পশ্চিমকান্দি গ্রামে ভাড়া বাসায় থাকছি। আমার ছেলে কলিম উল্লাহ মাদ্রাসায় পড়াশোনা করে। শনিবার রাতে বাসায় এসে আমার ছেলে জানায়, সে আর ওই মাদ্রাসায় পড়তে চায় না। পরে আমরা তার কাছ থেকে ঘটনার বিস্তারিত জানতে পারি। বিষয়টি আমি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গকে জানাই। তাদের পরামর্শ অনুযায়ী রোববার সকালে গজারিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করি।’

গজারিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শহিদুল ইসলাম বলেন, ‘খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে অভিযুক্ত শিক্ষককে আটক করা হয়। মামলা দায়েরপূর্বক রোববার দুপুরে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।’

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর