1. admin@dailybanglanewstv.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

গফরগাঁওয়ে একই দিনে দুই শিশু নিখোঁজ, মুক্তিপণ না পেয়ে এক শিশুকে হত্যা

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ৪৭ বার পঠিত

গফরগাঁওয়ে একই দিনে দুই শিশু নিখোঁজ, মুক্তিপণ না পেয়ে এক শিশুকে হত্যা

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহের গফরগাঁওয়ে একই দিনে নিখোঁজ হয়েছে দুই শিশু। এদের মধ্যে মুক্তিপণ না পেয়ে এক শিশুকে নির্মমভাবে হত্যা করে পুকুরে ফেলে দিয়েছে অপহরণকারীরা। শনিবার (১২ জুলাই) সকালে উপজেলার পাগলা থানার চরশাঁখচূড়া গ্রামে একটি পুকুর থেকে সিফাত হাসান (১০) নামে শিশুটির লাশ উদ্ধার করেছে পুলিশ।

সিফাত চরশাঁখচূড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী এবং সৌদি প্রবাসী নূর ইসলামের ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে বাড়ির পাশে খেলতে গিয়ে নিখোঁজ হয় সিফাত। কিছুক্ষণ পরেই প্রবাসী বাবা নূর ইসলামের ফোনে মুক্তিপণের দাবি আসে। পরে তার ভাগ্নে জিসান অপহরণকারীদের দেওয়া বিকাশ নম্বরে (০১৭৬৫-০৪৪১৫) ২ হাজার টাকা পাঠান। এরপরও ছেলেকে জীবিত ফেরত পাওয়া যায়নি।

সিফাতের মা কবিতা বেগম জানান, আমি বাবার বাড়িতে ছিলাম। সেখান থেকে ছেলের নিখোঁজ হওয়ার খবর পেয়ে ছুটে আসি। পরে জানতে পারি অপহরণকারীরা মুক্তিপণ দাবি করেছে। কিন্তু টাকা পাঠানোর পরও আমার সন্তানকে বাঁচাতে পারলাম না।

একই সময়ে নিখোঁজ হয় একই উপজেলার দিঘীরপাড় গ্রামের পাঁচ বছর বয়সী শিশু আইমান সাদাব। সে সৌদি প্রবাসী আল-আমিনের ছেলে। জানা গেছে, একটি দোকানে হালখাতা অনুষ্ঠানে মাইক বাজানোর শব্দ শুনে সে দোকানের সামনে গেলে সেখান থেকেই নিখোঁজ হয়ে যায়। এ ঘটনায় শিশুটির নানা সুলতান মিয়া পাগলা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

সুলতান মিয়া বলেন, আমার নাতিকে কে বা কারা নিয়ে গেছে জানি না। কেউ তাকে মেরে ফেলেছে কি না তা নিয়েও শঙ্কা রয়েছে। প্রশাসনের কাছে আমার অনুরোধ, যেন তাকে দ্রুত খুঁজে পাওয়া যায়।

পাগলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফেরদৌস আলম বলেন, নিহত সিফাতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আর নিখোঁজ সাদাবকে উদ্ধারে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এই মর্মান্তিক ঘটনায় এলাকাজুড়ে চরম উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে। এলাকাবাসীর দাবি, দ্রুত অপহরণকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর