1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

গফরগাঁওয়ে পুলিশ দেখে নদীতে ঝাঁপ, জসিমের লাশ উদ্ধার

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ৯০ বার পঠিত

গফরগাঁওয়ে পুলিশ দেখে নদীতে ঝাঁপ, জসিমের লাশ উদ্ধার

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানা এলাকায় পুলিশ দেখে নদীতে ঝাঁপ দেওয়া জসিম উদ্দিন মড়ল (৪৫)-এর মরদেহ নিখোঁজের একদিন পর উদ্ধার করা হয়েছে।

রবিবার (৩১ আগস্ট ২০২৫) সকাল ৯টার দিকে উপজেলার মশাখালী মুখী ব্রিজ ঘাট সংলগ্ন সুতিয়া নদী থেকে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে।

এর আগে শনিবার (৩০ আগস্ট) বিকেলে একই স্থানে পুলিশ দেখে ভয়ে নদীতে ঝাঁপ দেন জসিম উদ্দিন মড়ল ও ফাহিম মিয়া নামের দুই যুবক। ফাহিম সাঁতরে তীরে উঠতে পারলেও জসিম নিখোঁজ হয়ে যান।

ভালুকা ফায়ার সার্ভিস ও পরে ময়মনসিংহ থেকে ডুবুরি দল দীর্ঘ সময় উদ্ধার অভিযান চালিয়েও তাকে খুঁজে পায়নি। শেষ পর্যন্ত রোববার সকালে জসিম উদ্দিনের মরদেহ উদ্ধার হয়।

এ ঘটনায় পাগলা থানা পুলিশ জানায়, তারা একটি মামলার তদন্তে এলাকায় গেলে ওই যুবকরা আতঙ্কিত হয়ে নদীতে ঝাঁপ দেয়। পুলিশ তাদের ধরতে যায়নি। ধারণা করা হচ্ছে, তারা মাদক সেবন বা কেনাবেচার সঙ্গে জড়িত থাকায় এ ধরনের আচরণ করেছে।

জসিম উদ্দিনের মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর