1. admin@dailybanglanewstv.com : admin :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

গফরগাঁও থানার সামনে থেকে প্রচার মাইকসহ অটোরিকশা চুরি, এলাকায় আতঙ্ক

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ৭৪ বার পঠিত

গফরগাঁও থানার সামনে থেকে প্রচার মাইকসহ অটোরিকশা চুরি, এলাকায় আতঙ্ক

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহের গফরগাঁও থানার সামনে থেকে ব্যাটারি চালিত একটি অটোরিকশা চুরি হওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (২০ আগস্ট ২০২৫) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। চুরি যাওয়া অটোরিকশাটি ছিল স্থানীয় “গফরগাঁও আধুনিক হাসপাতাল” নামের বেসরকারি চিকিৎসা সেবা প্রতিষ্ঠানের।

প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক সাংবাদিক নাজমুল হক বিপ্লব জানান, অটোরিকশাটিতে প্রচার কাজে ব্যবহৃত দুটি মাইক বসানো ছিল। গাড়িটি সন্ধ্যার দিকে থানা গেইট সংলগ্ন ছাপাঘর নামক একটি ব্যবসা প্রতিষ্ঠানের সামনে রাখা হয়েছিল। কিন্তু রাতের অজ্ঞাত চোরচক্র গাড়িটি নিয়ে যায়।

এর আগে, ১৬ আগস্ট সন্ধ্যায় থানার মাত্র ৫০ মিটার দূরে সাব-রেজিস্টার অফিসের সামনে মা ফুডের পণ্য বোঝাই একটি বক্স অটোরিকশা চুরির ঘটনা ঘটে। সাম্প্রতিক সময়ে ব্যাটারি চালিত অটোরিকশা-গাড়ি চুরির ঘটনা বৃদ্ধি পাওয়ায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেকে আক্ষেপ করছেন, অনেকের জীবিকার একমাত্র অবলম্বন এই গাড়ি।

গফরগাঁও আধুনিক হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হক বিপ্লব আরও বলেন, “দীর্ঘদিন ধরে প্রচার শেষে গাড়িটি থানা সংলগ্ন আমার অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান মায়ামি ফুড প্রোডাকস এবং ছাপাঘরের সামনে রাখা হতো। তবে বুধবার রাতে তা চুরি হয়ে যায়।”

গফরগাঁও থানার অফিসার ইনচার্জ ( ওসি ) মোঃ বাচ্চু মিয়া বলেন, “থানার সামনে থেকে অটোরিকশা চুরির ঘটনায় একজন অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে। এ ব্যাপারে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর