1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

গাজীপুরের কুখ্যাত সন্ত্রাসী আমজাদ নেওয়াজের নেতৃত্বে সাংবাদিকের উপর হামলা থানায় মামলা

ওয়াসিম রেজা :
  • প্রকাশের সময় : সোমবার, ২ জুন, ২০২৫
  • ১৮৬ বার পঠিত

গাজীপুরের কুখ্যাত সন্ত্রাসী আমজাদ নেওয়াজের
নেতৃত্বে সাংবাদিকের উপর হামলা থানায় মামলা

ওয়াসিম রেজা :

গাজীপুরের কুখ্যাত সন্ত্রাসী আমজাদ নেওয়াজের নেতৃত্বে সাংবাদিকের উপর হামলা হয়েছে, এতে পত্রিকার সিনিয়র রিপোর্টার মেহেদী হাসান কাউসার গুরুতরভাবে আহত হন। এরপর তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়।

গাজীপুর শিমুলতলীর শান্তিবাগে দৈনিক জন জাগরণ পত্রিকার সিনিয়র রিপোর্টার মেহেদী হাসান কাউসারের ওপর কুখ্যাত সন্ত্রাসী আমজাদ নেওয়াজের নেতৃত্বে সন্ত্রাসী হামলার ঘটনায় মামলা হয়েছে। শনিবার (২৪ মে) দুপুরে আহত মেহেদী হাসান কাউসারের পক্ষ থেকে দৈনিক জন জাগরণ পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ শিহাব উদ্দিন বাদি হয়ে সদর থানা, জিএমপি, গাজীপুরে মামলাটি দায়ের করেন। মামলায় ৪ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরো ৮-১০ জনকে আসামি করা হয়েছে।

খম সাইফ-উল হুদা এবং সানজিদা ফারহানা তাদের আপন দুই ভাই-বোনের পৈত্রিক সম্পত্তি নিয়ে ঝামেলা হওয়াতে, সেই ঝামেলার তদন্ত করার জন্য, দৈনিক জন জাগরণ পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ শিহাব উদ্দিন, পত্রিকার সিনিয়র রিপোর্টার মেহেদী হাসান কাউসার, নির্বাহী সম্পাদক জি.এস. জয়, ক্রাইম রিপোর্টার সারোয়ার আলম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সদর থানাধীন শিমুলতলীর শান্তিবাগ এলাকায় ২৪ মে ২০২৫ ইং তারিখ দুপুর আনুমানিক ২.০০ ঘটিকার সময় তথ্য সংগ্রহ করতে গেলে, ১। আমজাদ নেওয়াজ, ২। সানজিদা ফারহানা, ৩। আল আমিন ৪। মোঃ রাজ্জাক সহ আরও অজ্ঞাতনামা ৮/১০জন সন্ত্রাসী প্রকৃতির লোক দা, চাপাতি, ইটা, লোহার রড, লাঠি শোটা ইত্যাদি দেশীয় বিভিন্ন অস্ত্রে শস্ত্রে সজ্জিত হইয়া বেআইনীভাবে সকল সাংবাদিকদের উপর আক্রমন করে। সেই আক্রমনে পত্রিকার সিনিয়র রিপোর্টার মেহেদী হাসান কাউসার গুরুতরভাবে আহত হন। এরপর তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়। আমজাদ নেওয়াজ এর সহযোগীতায় সিনিয়র রিপোর্টার মেহেদী হাসান কাউসার এর পরিহিত ফুলপ্যান্টের ডান পকেটে থাকা নগদ ৫০,০০০/-টাকা জোর পূর্বক নিয়া যায়। এবং মেহেদী হাসান কাউসারের চালিত ইয়ামাহা এফ-জেড মোটর সাইকেল যাহার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ল-৫৯-৬৯৭৬ ও দুইটি হেলমেট ভাংচুর করিয়া প্রায় ৫০,০০০/-টাকার ক্ষতি সাধন করে।

সে সময় এলাকার আশেপাশের লোকজন আসিতে থাকিলে কুখ্যাত সন্ত্রাসী আমজাদ নেওয়াজের বাহিনী পরবর্তীতে সুযোগমতো সাংবাদিকদেরকে খুন করিয়া ফেলিবে অথবা সাংবাদিকদেরকে মিথ্যা মামলায় জড়াইয়া জেল খাটাইবে বলিয়া হুমকি প্রদান করে। তাৎক্ষনিক সাংবাদিকরা ৯৯৯ এ কল দিলে, সদর থানার পুলিশ ঘটনাস্থানে গিয়ে সাংবাদিকদেরকে উদ্ধার করে। পত্রিকার সিনিয়র রিপোর্টার মেহেদী হাসান কাউসার এর মোবাইল কল করে ৫০,০০০/-টাকা দাবী করিয়া অনুরূপ হুমকি প্রদান অব্যাহত করে।

মেহেদী হাসান, অফিসার্স ইনচার্জ, সদর থানা, জিএমপি, গাজীপুর জানান, মামলা হয়েছে, মামলার আসামিদেরকে গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে, খুব দ্রুত সময়েই তাদেরকে আইনের আওতায় আনা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর