1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

গাজীপুরে অবৈধ গরুর হাট জমেছে নেপথ্যে বিএনপি নেতা!

মহসিন খান গাজীপুর !
  • প্রকাশের সময় : বুধবার, ৪ জুন, ২০২৫
  • ১৮৯ বার পঠিত

গাজীপুরে অবৈধ গরুর হাট জমেছে নেপথ্যে বিএনপি নেতা!

মহসিন খান গাজীপুর

 

গাজীপুরের কোনাবাড়ীর বাইমাইল ব্রিজ সংলগ্ন এলাকায় প্রতিদিন ভোর হতেই ভিড় জমে যায় শত শত গরু-ছাগলের ব্যবসায়ীদের। চারদিক থেকে আসা গরুর চিৎকার, দালালদের হাকডাক, আর দামদরের হইচইয়ে গমগম করছে পুরো এলাকা। কিন্তু এই জমজমাট পশুর হাটটির পেছনে লুকিয়ে আছে এক ভয়ানক বাস্তবতা—এটি সম্পূর্ণ অবৈধ।

সরকারি অনুমোদন বা ইজারা ছাড়াই বসানো হয়েছে এই বিশাল হাট, যার ফলে সরকারের রাজস্ব খাত থেকে হারিয়ে যাচ্ছে লক্ষ লক্ষ টাকার রাজস্ব। অভিযোগ উঠেছে, এ হাট পরিচালনার নেপথ্যে রয়েছেন স্থানীয় বিএনপি নেতারা, যাদের প্রভাব এতটাই শক্তিশালী যে, প্রশাসনও চোখ বন্ধ করে রেখেছে।

“মুখে তারা অনেক কথা বলে, কিন্তু বাস্তবে কিছুই নেই”

নাম প্রকাশে অনিচ্ছুক এক গরু বিক্রেতা আবেগঘন কণ্ঠে বলেন, “মুখে তারা অনেক কথা বলে, নিয়মের কথা বলে, কিন্তু এখানে কোনো নিয়ম নেই। আমরা জীবনের ঝুঁকি নিয়ে এসেছি গরু বিক্রি করতে। কিন্তু এখানে নেই সঠিক দাম, নেই নিরাপত্তা, নেই স্বাস্থ্যবিধি। শুধু আছে চাঁদাবাজি আর ভয়ভীতি। পরিবেশটা এতই নোংরা আর বিশৃঙ্খল যে এখানে ব্যবসা করা প্রায় অসম্ভব হয়ে উঠেছে।”

“এটি একটি অবৈধ হাট, আমরা কোনো অনুমতি দেইনি” — গাজীপুর সিটি কর্পোরেশন

গাজীপুর সিটি কর্পোরেশনের আইন কর্মকর্তা রুবেল মাহমুদ ‘দৈনিক সময়ের কথা’-কে মুঠোফোনে জানান, “এই হাটটি আমরা কোনোভাবেই ইজারা দেইনি। এটি অবৈধ। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।”

বিএনপি নেতাদের প্রভাব, প্রশাসনের নীরবতা

স্থানীয়দের অভিযোগ, হাটটি মূলত পরিচালনা করছেন এক মোঃ সালাউদ্দিন নামের ব্যক্তি, যিনি বিএনপি’র ঘনিষ্ঠ। তাঁর সঙ্গে যুক্ত রয়েছেন আরও একাধিক বিএনপি নেতা ও কর্মী। প্রশাসন বিষয়টি জানলেও প্রভাবশালী রাজনৈতিক মহলের চাপে চুপ রয়েছে বলে জানা গেছে। ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও সালাউদ্দিনকে পাওয়া যায়নি।

“এভাবে চললে ক্ষতিগ্রস্ত হবে পুরো গাজীপুর শহর”

এলাকাবাসী বলছেন, প্রতি বছর সরকার কোরবানির মৌসুমে পশুর হাট থেকে যে বিপুল রাজস্ব আদায় করে, এই অবৈধ হাট তার এক বিরাট অংশ কেড়ে নিচ্ছে। শুধু তাই নয়, অনিয়ন্ত্রিত এই হাট ব্যবসায়ীদের জন্য হয়ে উঠেছে এক দুঃস্বপ্ন। চাঁদাবাজি, বিশৃঙ্খলা আর অস্বাস্থ্যকর পরিবেশে ভোগান্তির শেষ নেই।

জনদাবি: অবিলম্বে তদন্ত ও ব্যবস্থা নিন!

এলাকাবাসী ও গরু ব্যবসায়ীরা একবাক্যে বলছেন—এভাবে চলতে পারে না। অবৈধ হাটের বিরুদ্ধে দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানাচ্ছেন তারা। সরকারের উচিত হাটটি বন্ধ করে আইনের আওতায় আনা, যাতে সুশৃঙ্খল ব্যবস্থায় জনগণ ও সরকার—দু’পক্ষই উপকৃত হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর