1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

গাজীপুরে তৃণমূল জনতা পরিষদ এর আত্মপ্রকাশ

মোঃ শাহজালাল দেওয়ান:গাজীপুর :
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ১৮৩ বার পঠিত

গাজীপুরে তৃণমূল জনতা পরিষদ এর আত্মপ্রকাশ

মোঃ শাহজালাল দেওয়ান:গাজীপুর :

শিক্ষা, শান্তি, উন্নয়ন ও আলোকিত সমাজ গঠনের প্রত্যয়ে গাজীপুরে আত্মপ্রকাশ করেছে সামাজিক সংগঠন তৃণমূল জনতা পরিষদ। ২৩ শে আগষ্ঠ শনিবার দুপুরে গাজীপুর চান্দনা চৌরাস্তা কেন্দ্রীয় ঈদগাহ মাঠ সংলগ্ন হলিডে রেস্টুরেন্ট কনভেনশন হলে আনুষ্ঠানিকভাবে এ সংগঠনের আত্মপ্রকাশ অনুষ্ঠিত হয়। আত্মপ্রকাশ অনুষ্ঠানে তৃণমূল জনতা পরিষদের আহ্বায়ক হিসেবে মিজানুর রহমান, সদস্য সচিব মইন উদ্দিন উজ্জ্বল এবং প্রধান উপদেষ্টা হিসেবে মীর মোহাম্মদ সিরাজুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়। এছাড়া সহযোগী সংগঠন হিসেবে তৃণমূল জনতা ওলামা পরিষদ এর আহ্বায়ক করা হয় আবু হানিফ সিকদারকে, সদস্য সচিব মুফতি শাহাদাত হোসেন এবং উপদেষ্টা হিসেবে মনোনীত হন মাওলানা নেয়ামত উল্লাহ খান। আহ্বায়ক কমিটি ঘোষণা করার আগে সাংগঠনিক গঠনতন্ত্র নিয়ে গুরুত্বপুর্ন আলোচনা করেন
মুফতি রিদোয়ান আকন্দ জামালী, মাওলানা নেয়ামত উল্লাহ খান ফেনী, আবু হানিফ শিকদার, মুফতি শাহাদাত হোসেন, মাওলানা হাবিবুর রহমান, মীর সিরাজুল ইসলাম, মাওলানা আমিনুল ইসলাম আমিন, মুফতি আবু নাঈম কাসেমী এবং মুফতি মোতালেব হোসেন ফরাজী বক্তব্য রাখেন। নবগঠিত আহ্বায়ক মিজানুর রহমান বলেন,ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আলোকিত সমাজ গঠনের লক্ষ্যে আমরা এগিয়ে এসেছি। শিক্ষা ও শান্তিকে সামনে রেখে সংগঠনের কার্যক্রম পরিচালিত হবে। সংগঠনের সদস্যদের মাধ্যমে চিকিৎসা, আইনি সহায়তাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করা হবে। দেশ ও রাষ্ট্রের উন্নয়নে আমরা সরকারকে সহায়তা করার প্রত্যয় নিয়ে তৃণমূল জনতা পরিষদের যাত্রা শুরু করেছি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর