1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

গাজীপুরে শহীদ সাংবাদিক তুহিন চত্ত্বর ঘোষণা।

নিজস্ব প্রতিনিধি ঃ মোঃ আনোয়ার হোসেন
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ৮২ বার পঠিত

গাজীপুরে শহীদ সাংবাদিক তুহিন চত্ত্বর ঘোষণা।

বিএমএসএফের বৃক্ষরোপণ কর্মসূচি, হত্যার বিচার দ্রুত ট্রাইব্যুনালে সম্পন্ন করার দাবি

নিজস্ব প্রতিনিধি ঃ মোঃ আনোয়ার হোসেন

গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় শহীদ সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের স্মৃতিকে অম্লান রাখতে শনিবার সকালে এলাকাটিকে আনুষ্ঠানিকভাবে “শহীদ সাংবাদিক তুহিন চত্ত্বর” ঘোষণা করা হয়েছে। এ সময় বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে তাঁর স্মৃতিকে চিরস্থায়ীভাবে ধরে রাখার উদ্যোগ নেওয়া হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) শহীদ তুহিন হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে সম্পন্ন করার দাবি জানায়। সংগঠনের নেতারা বলেন, এ হত্যার বিচারে কোনো গড়িমসি গ্রহণযোগ্য হবে না।

চত্ত্বর ঘোষণা করেন বিএমএসএফ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর। তিনি বলেন, “তরুণ সাংবাদিক তুহিন ছিলেন সত্য ও ন্যায় প্রতিষ্ঠার প্রতীক। তাঁর রক্ত বৃথা যাবে না। সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধ থেকে এ হত্যার বিচার আদায় করবে।” পরে বৃক্ষরোপণ শেষে শহীদ তুহিনের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএমএসএফ ট্রাস্টি বোর্ডের সদস্য মোস্তাক আহমেদ খান। উপস্থিত ছিলেন ট্রাস্টি বোর্ড সদস্য আমজাদ হোসেন, কেন্দ্রীয় সহ-সভাপতি মোফাজ্জল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক গাউছ উর রহমান, সহ-সম্পাদক নুরুল হুদা বাবু, দফতর বিষয়ক সমন্বয়ক মো. আল মাসুম খান, পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ মাহমুদ, কেন্দ্রীয় নেতা সোহাগ ভুঁইয়া, শেখ রাজা, মরিয়াম আক্তার মারিয়া প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল হামিদ খান, শ্রীপুর শাখার সভাপতি আব্দুল বাতেন বাচ্চু, স্থানীয় সাংবাদিক নেতা মৃণাল কান্তি চৌধুরীসহ কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাংবাদিক। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিএমএসএফ কেন্দ্রীয় নেতা তারিক লিটু।

বিএমএসএফের পক্ষ থেকে জানানো হয়, শহীদ তুহিন তরুণ সাংবাদিকতার ইতিহাসে এক অমর নাম হয়ে থাকবেন। তিনি সর্বদা বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতার উদাহরণ স্থাপন করেছেন। তাঁকে স্মরণ করে ভবিষ্যতেও নিয়মিত কর্মসূচি নেওয়া হবে।

কর্মসূচি শেষে সংগঠনের নেতারা গাজীপুরের শ্রীপুর, ময়মনসিংহের ভালুকা ও ত্রিশালে পথসভায় অংশ নেন। দুপুরে তাঁরা শহীদ তুহিনের নিজ গ্রাম ময়মনসিংহের ফুলবাড়িয়ায় গিয়ে পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন, কবর জিয়ারত করেন এবং দোয়া-মিলাদ ও তবারক বিতরণ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর