1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

গাবতলীতে জমি বিরোধের জেরে বসতবাড়িতে হামলা ও ভাংচুর, থানায় অভিযোগ

রোকেয়া ভ্রাম্যমান প্রতিনিধিঃ বগুড়া জেলা ঃ
  • প্রকাশের সময় : শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ৩৫০ বার পঠিত

গাবতলীতে জমি বিরোধের জেরে বসতবাড়িতে হামলা ও ভাংচুর, থানায় অভিযোগ

রোকেয়া ভ্রাম্যমান প্রতিনিধিঃ বগুড়া জেলা ঃ

বগুড়ার গাবতলী উপজেলার নশিপুর ইউনিয়নের বাগবাড়ি গ্রামে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে এক পরিবারের বসতবাড়িতে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। হামলাকারীরা নগদ টাকা ও মালামাল লুট করে নিয়ে গেছে বলেও অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী মোঃ ইন্তাজুল হক (পিতা: কানিছা মিয়া), বাগবাড়ি গ্রামের বাসিন্দা, গাবতলী থানায় লিখিত অভিযোগে জানান, প্রতিবেশীদের সঙ্গে তার দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। ঘটনার দিন শুক্রবার (১ আগস্ট) রাত আনুমানিক ৮টার দিকে পূর্বপরিকল্পিতভাবে প্রতিবেশী মোঃ সেরাজুল, শহিদুল, রফিকুল, শিল্পী, সুলতানা এবং অজ্ঞাত আরও ৩-৪ জন দেশীয় অস্ত্র নিয়ে তার বাড়িতে হামলা চালায়।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, হামলাকারীরা ঘরের দরজা-জানালা ও আসবাবপত্র ভাংচুর করে এবং ঘরে থাকা নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। এ সময় বাধা দিতে গেলে বাদীর ফুফু মোছাঃ রিজিয়া বেগম (৭০) কে হুমকি দিয়ে ভয়ভীতি দেখানো হয়। ঘটনাটি মেহের আলীর নেতৃত্বে সংঘটিত হয়েছে বলে অভিযোগপত্রে উল্লেখ রয়েছে।

এ বিষয়ে গাবতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক বলেন, “এখনো লিখিত অভিযোগ হাতে পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে, ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ভূক্তভোগী পরিবার প্রশাসনের হস্তক্ষেপ ও সুষ্ঠু বিচার দাবি করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর