
গাবতলী মডেল থানার নবাগত ওসির সাথে বাংলাদেশ প্রেস ক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
মোজাফফর রহমান সিনিয়র রিপোর্টাররঃ
গাবতলী মডেল থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)”আনিসুর রহমান আনিস” মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন বাংলাদেশ প্রেস ক্লাব, গাবতলী উপজেলা শাখার নেতৃবৃন্দ।
আজ (২১-১২-২৫ইং) দুপুরে ওসির কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে সাংবাদিক নেতৃবৃন্দ নবাগত ওসি মহোদয়কে শুভেচ্ছা জানান এবং গাবতলী উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।
সাক্ষাৎকালে ওসি মহোদয় বলেন, “পুলিশ ও সাংবাদিক কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সমাজ থেকে অপরাধ নির্মূল করা সহজ হবে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পুলিশকে সহায়তা করার জন্য তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।”
বাংলাদেশ প্রেস ক্লাবের নেতৃবৃন্দ গাবতলী থানার আইনশৃঙ্খলা রক্ষায় এবং মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে পুলিশ প্রশাসনকে পূর্ণ সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন:
সভাপতি :মোজাফফর রহমান
সহ-সভাপতি :সুজিত চন্দ্র মজুমদার
যুগ্ম সাধারণ সম্পাদক :মোঃ আব্দুল গনি মন্ডল
দপ্তর সম্পাদক :আপেল মাহমুদ
সদস্য :নিজামুল হক,মোঃ রানা মিয়া, আবু সাঈদ শান্ত,
সহ সংগঠনের অন্যান্য কর্মী উপস্থিত ছিলেন।