1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

গায়ে দিয়েছেন ব্রাজিল-আর্জেন্টিনার জার্সি, দীঘি আসলে কোন দলের সমর্থক?

দৈনিক বাংলা নিউজ টিভি ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ৩১ মে, ২০২৬
  • ৭৬ বার পঠিত

ফিফা ২০২৬ বিশ্বকাপ শুরু হতে আর মাত্র ১০ দিন বাকি। এরইমধ্যে বিশ্বব্যাপী শুরু হয়ে গেছে উন্মাদনা। বিশ্বকাপ দামামা সামনে রেখেই শুরু হয়েছে বাংলাদেশের বিনোদন জগতের তারকাদেরও আনন্দ-উল্লাস। ঢালিউড অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি বিশ্বকাপ নিয়ে সামাজিক মাধ্যমে একটি ছবি পোস্ট করেছেন। সেই পোস্ট করা ছবিতে দেখা গেছে, ‘ব্রার্জেন্টিনা’ ভক্ত হিসেবে। এ নিয়ে ভক্ত-অনুরাগীদের মাঝে তুমুল সাড়া ফেলেছে।

অভিনেত্রীকে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল আর্জেন্টিনা ও ব্রাজিলের বিশেষ ফিউশন জার্সিতে দেখা গেছে, যার অর্ধেক অংশ আর্জেন্টিনার আকাশি-সাদা এবং বাকি অর্ধেক অংশ ব্রাজিলের ঐতিহ্যবাহী হলুদ-সবুজ রঙের। নিজের ফেসবুক পেজে ছবিটি শেয়ার করে দীঘি ক্যাপশনে লিখেছেন— ফিফা ওয়ার্ল্ড কাপ ২০২৬ ভাইবস।

এবার এটি আগের যে কোনো সময়ের চেয়ে বড়পরিসরে হচ্ছে। ভক্তদের উদ্দেশ্যে ছবির মাধ্যমে প্রশ্ন ছুড়ে দিয়েছেন অভিনেত্রী— ২০২৬ বিশ্বকাপ কে জিতবে? এ ছাড়া ছবির নিচের অংশে ‘কারা জয় করবে আপনার হৃদয়? এখনই ভোট দিন’- লিখে ভক্তদের প্রতিক্রিয়া জানাতে আহ্বান জানান দীঘি।

বিশেষ করে আর্জেন্টিনার জন্য ‘লাইক’ ও ব্রাজিলের জন্য ‘লাভ’ রিঅ্যাক্টের অপশন রেখেছেন অভিনেত্রী। আর ক্যাপশনে আয়োজক দেশ যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডাসহ ৪৮ টিমের কথা উল্লেখ করেছেন তিনি।

দীঘির এই অভিনব পোস্টটি সামাজিক মাধ্যমে বেশ সাড়া পায়। তার ভক্ত ও ফুটবলপ্রেমীরা কমেন্ট বক্সে হুমড়ি খেয়ে পড়েছেন এবং নিজ নিজ প্রিয় দলের পক্ষে সমর্থন ব্যক্ত করেছেন। তবে দীঘির পোস্টের সাড়া বিবেচনায় এগিয়ে রয়েছে ‘লাইক’। ব্রার্জেন্টিনা পরিহিত অভিনেত্রী দীঘির জার্সিতে বেশিরভাগই এসেছে আর্জেন্টিনার সমর্থকদের কাছ থেকে। অর্থাৎ আর্জেন্টিনার সমর্থকরা অভিনেত্রীর প্রতি বেশি সমর্থন জানিয়েছেন।

আবার অনেকেই আর্জেন্টিনা ও ব্রাজিল— এ দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের জার্সি দীঘির পরনে দেখে খোঁচাও দিয়েছেন। সব মিলিয়ে বিশ্বকাপ শুরুর আগেই দীঘির এ পোস্টটি নেটিজেনদের মাঝে ফুটবল নিয়ে এক দারুণ আমেজ তৈরি করেছে।

বিশ্বকাপ ফুটবল

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর