1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

গোসাইরহাটে চিকিৎসাসেবার অগ্রদূত ড. হাফিজুর রহমান: সাধারণ মানুষের আস্থার প্রতীক।

মোঃ আলম সরদার গোসাইরহাট প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ২৭ বার পঠিত

গোসাইরহাটে চিকিৎসাসেবার অগ্রদূত ড. হাফিজুর রহমান: সাধারণ মানুষের আস্থার প্রতীক।

মোঃ আলম সরদার
গোসাইরহাট প্রতিনিধিঃ

ডাক্তার তো অনেকেই হন, কিন্তু মনের দিক থেকে প্রকৃত ‘মানুষ’ হতে পারেন কজন ?

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা এক সাধারণ রোগীর মুখ থেকে এভাবেই উচ্চারিত হচ্ছিল এক চিকিৎসকের প্রতি অকৃত্রিম ভালোবাসা ও কৃতজ্ঞতার কথা। তিনি আর কেউ নন, গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. মো: হাফিজুর রহমান হাফিজ মিয়া।

সাধারণ রোগীদের সেবা দেওয়াকে যিনি কেবল পেশা হিসেবে নেননি, নিয়েছেন ব্রত হিসেবে। সরকারি হাসপাতালে চিকিৎসাসেবার মানোন্নয়ন ও সাধারণ মানুষের দোড়গোড়ায় সুচিকিৎসা পৌঁছে দিয়ে তিনি এখন এলাকার মানুষের মনে বিশেষ জায়গা করে নিয়েছেন। গোসাইরহাট উপজেলার আপামর জনসাধারণ তাকে পেয়ে নিজেদের ধন্য মনে করছেন।

স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে জানা যায়, ডা. হাফিজুর রহমান দায়িত্ব নেওয়ার পর থেকেই হাসপাতালটির সার্বিক চিত্র বদলে যেতে শুরু করেছে। রোগীদের সাথে সদাচরণ, ধৈর্য ধরে তাদের কথা শোনা এবং সঠিক চিকিৎসা নিশ্চিত করতে তিনি সার্বক্ষণিক সচেষ্ট থাকেন। শুধু তাই নয়, দিন-রাত কিংবা ছুটির দিন—যেকোনো জরুরি প্রয়োজনে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে কখনো দ্বিধা করেন না এই মানবিক চিকিৎসক।

হাসপাতালে আসা একাধিক রোগী জানান, তিনি শুধু একজন অভিজ্ঞ চিকিৎসকই নন, অত্যন্ত মহৎ ও মানবিক একজন মানুষ। ওনার হাসিমুখ আর সান্ত্বনার বাণীই অর্ধেক রোগ ভালো করে দেয়। আমরা আল্লাহর কাছে মন থেকে উনার সার্বিক মঙ্গল ও দীর্ঘায়ু কামনা করি।

চিকিৎসাসেবার পাশাপাশি হাসপাতালের পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং চিকিৎসাসেবা প্রাপ্তি সহজতর করতে তিনি নানা প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছেন। তার এই একনিষ্ঠ কর্মপ্রচেষ্টায় স্বাস্থ্য কমপ্লেক্সটি উপজেলার সাধারণ দরিদ্র মানুষের আস্থার শেষ আশ্রয়স্থলে পরিণত হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে ডা. মো: হাফিজুর রহমান হাফিজ মিয়া বলেন, একজন চিকিৎসক হিসেবে মানুষের সেবা করাই আমার প্রধান দায়িত্ব ও কর্তব্য। মহান সৃষ্টিকর্তা আমাকে মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ দিয়েছেন, আমি কেবল আমার অর্পিত দায়িত্ব সৎভাবে পালন করার চেষ্টা করছি। এলাকার প্রতিটি মানুষ যেন সঠিক ও মানসম্মত চিকিৎসাসেবা পায়, সেই লক্ষ্যেই আমাদের পুরো টিম কাজ করে যাচ্ছে।

অভাবী ও সাধারণ মানুষের পাশে থেকে এভাবেই তিনি আলো ছড়িয়ে যাক—এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। গোসাইরহাটের সর্বস্তরের মানুষ মন থেকে দোয়া করেন, মহান আল্লাহ তাআলা তাকে সর্বদা সুস্থ ও ভালো রাখুন। (আমিন)

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর