1. admin@dailybanglanewstv.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

ঘরের মাঠেই হোয়াইটওয়াশ বাংলাদেশ, অস্ট্রেলিয়ার কাছে সিরিজে ৩-০ ব্যবধানে হার

দৈনিক বাংলা নিউজ টিভি ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ২১ জুন, ২০২৬
  • ৬৫ বার পঠিত

 

স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয়ে গেল বাংলাদেশ ক্রিকেট দল। আজ শেষ ম্যাচে ব্যাটিং ব্যর্থতার কারণে ৭ উইকেটে হেরে যায় টাইগাররা। সিরিজের প্রথম ম্যাচে ১৩১ রানে অলআউট হয়ে বাংলাদেশ হেরে যায় ৪ উইকেটে। দ্বিতীয় টি-টোয়েন্টিতে ১৯৭ রানের টার্গেট তাড়ায় তীরে গিয়ে তরী ডুবায় বাংলাদেশ। মাত্র ৭ রানের জন্য হেরে যায় স্বাগতিকরা। টানা দুই ম্যাচে হেরে আগেই টি-টোয়েন্টি সিরিজ হাতছাড়া করে বাংলাদেশ। আজ রোববার চট্টগ্রামে হোয়াইটওয়াশ এড়াতে নেমেও ব্যাটিং বিপর্যয়ে পড়ে যায় বাংলাদেশ। চরম ব্যাটিং বিপর্যয়ের কারণে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১০৯ রানের বেশি করতে পারেনি স্বাগতিকরা। টার্গেট তাড়া করতে নেমে ইনিংসের শুরু থেকেই তান্ডব চালায় অস্ট্রেলিয়া। উদ্বোধনী জুটিতে ২৯ বলে ৫৪ রানের জুটি গড়ে ফেরেন জশ ইংলিস। তিনি ১৬ বলে ১৭ রান করে ফেরেন। দ্বিতীয় উইকেটে কুপার কনোলির সঙ্গে ৩৪ রানের জুটি গড়ে ফেরেন ওপেনার মিচেল মার্শ। অস্ট্রেলিয়ান এই অধিনায়ক দলীয় ৮৮ রানে সাজঘরে ফেরেন। তার আগে ২৮ বলে ৭টি চার আর চারটি ছক্কার সাহায্যে করেন ৬০ রান। ১৩ বলে ১৫ রান করে বাউন্ডারি হাঁকাতে গিয়ে ক্যাচ তুলে দিয়ে ফেরেন কুপার কনোলি। তবে ৩ বলে তিন বাউন্ডারিতে ১২ রান করে ৫৪ বল আগেই দলের জয় নিশ্চিত করেন টিম ডেভিড।

বাংলাদেশ ক্রিকেট

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর