1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

চট্টগ্রামে ১০ লক্ষ টাকা মূল্যের মালামাল উদ্ধার!

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ৪৫ বার পঠিত

চট্টগ্রামে ১০ লক্ষ টাকা মূল্যের মালামাল উদ্ধার!

 

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :

চট্টগ্রামের ভাটিয়ারীতে বাণিজ্যিক জাহাজ হতে চোরাইকৃত প্রায় ১০ লক্ষ টাকা মূল্যের মালামাল উদ্ধার করেছে কোস্ট গার্ড।

শনিবার ১৯ জুলাই দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ ১৯ জুলাই শনিবার ভোর ৪টায় কোস্ট গার্ড স্টেশন ভাটিয়ারী কর্তৃক চট্টগ্রামের সীতাকুন্ড থানাধীন ভাটিয়ারী ইউনিয়নের তাবাকু খাল এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় একটি কাঠের বোটের গতিবিধি সন্দেহজনক মনে হলে আভিযানিক দল কর্তৃক বোটটিকে থামার সংকেত দিলে বোটে অবস্থানরত সকল চোর বোট রেখে দ্রুত গতিতে তীরের দিকে পালিয়ে যায়। পরবর্তীতে উক্ত বোটে তল্লাশি চালিয়ে প্রায় ১০ লক্ষ ১৬ হাজার টাকা মূল্যের ৮৪০ লিটার পেইন্ট, ১৬০ লিটার লুব ওয়েল, ১৮৭ কেজি গ্রিজ ও ৩০০ মিটার ইলেকট্রিক ক্যাবল জব্দ করা হয়।

জব্দকৃত চোরাই মালামাল যথাযথ বাণিজ্যিক জাহাজে হস্তান্তর এবং অন্যান্য আলামতের আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড কর্তৃক ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর