1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

চট্টগ্রাম পশ্চিম পটিয়া কোলাগাঁও গরম পানি ঢেলে এক নারীকে পুড়িয়ে দেওয়ার অভিযোগ!

‎স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮৪ বার পঠিত

চট্টগ্রাম পশ্চিম পটিয়া কোলাগাঁও গরম পানি ঢেলে এক নারীকে পুড়িয়ে দেওয়ার অভিযোগ!

‎স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :

‎চট্টগ্রামের পশ্চিম পটিয়ায় সামান্য বিষয়কে কেন্দ্র করে গরম পানি ঢেলে এক নারীর শরীর পুড়িয়ে দিয়েছে প্রতিপক্ষ। গুরুতর আহত আমেনা খাতুন (৫০) কে প্রথমে পটিয়া উপজেলা হাসপাতালে নেওয়া হয়, পরে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার কোলাগাঁও ইউনিয়নের ছগির মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

‎স্থানীয় সূত্র জানায়, ছবির মার্কেট এলাকায় চলাচলের পথের ওপর কংক্রিট রাখাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক হয়। একপর্যায়ে একই এলাকার তালেব ও জলি আক্তার প্রতিপক্ষ আমেনা খাতুনের গায়ে গরম পানি নিক্ষেপ করে। এ সময় উভয়পক্ষের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষও হয়।

‎গুরুতর দগ্ধ অবস্থায় আমেনা খাতুনকে প্রথমে পটিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে চমেক হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দেন। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ৬ষ্ঠ তলায় ভর্তি রয়েছেন।

‎আহত নারীর ছেলে মোহাম্মদ আসাদ অভিযোগ করে বলেন, “তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতি-পক্ষ আমার মায়ের শরীরে গরম পানি ঢেলে মারাত্মক ভাবে আঘাত করেছে।”

‎এ বিষয়ে পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। প্রকৃত ঘটনা তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর