1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

চন্দনাইশে খেজুর-তাল-ঔষধি গাছের চারা রোপন-বিতরণ ও

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ৩৭ বার পঠিত

চন্দনাইশে খেজুর-তাল-ঔষধি গাছের চারা রোপন-বিতরণ ও
পরিবেশ সংরক্ষণ প্রচারণা ক্যাম্পিং ১ আগস্ট শুক্রবার

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :

৫ জুন বিশ্ব পরিবেশ দিবস। এই দিবসটি জাতিসংঘের অধীনস্থ বিশ্বের বিভিন্ন দেশ এবং আমাদের বাংলাদেশও অত্যন্ত গুরুত্ব সহকারে পালন করে আসছে। বাংলাদেশ অন্যান্য দেশের চেয়েও পরিবেশ ও জলবায়ু সংকটের মুখে। তাই এই দিবসটি বাংলাদেশের প্রেক্ষপটে অত্যন্ত গুরুত্ব বহন করে। এই দিবসের অংশবিশেষ বর্ষব্যাপী মানুষকে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এবং পরিবেশ রক্ষায় দায়িত্ববোধ সৃষ্টির তাগিদে ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক ভোরের আওয়াজ, দৈনিক আমার প্রাণের বাংলাদেশ, চট্টগ্রামের অনলাইন দৈনিক আনন্দবার্তা এবং জাতীয় পরিবেশ বিষয়ক সংগঠন গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্স আগামী ১ আগস্ট শুক্রবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত সংগঠনের আয়োজনে ৬ষ্ঠ অনুষ্ঠান চন্দনাইশ উপজেলাধীন হাফেজনগর দরবার শরীফ প্রাঙ্গণে এবং ৭ম অনুষ্ঠান চন্দনাইশ উপজেলাধীন সাতবাড়িয়া বেপারীপাড়া রত্নাংকুর বৌদ্ধ বিহার প্রাঙ্গণে পরিবেশ উন্নয়ন ও সংরক্ষণে লিফলেট বিতরণ, ১০০০টি খেজুর-তাল-ঔষধি গাছের চারা সড়কে রোপন ও স্থানীয় জনসাধারণের মাঝে বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হবে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজীব হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চন্দনাইশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও দোহাজারী পৌরসভার প্রশাসক মিসেস ডিপ্লোমেসি চাকমা, আন্তর্জাতিক বৌদ্ধ উন্নয়ন সংস্থা বাংলাদেশের চেয়ারম্যান জেবিএস আনন্দবোধি ভিক্ষু, চন্দনাইশ সমিতি চট্টগ্রামের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম।

উক্ত অনুষ্ঠানে সংগঠনের সকল কর্মকর্তা ও সদস্যদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন জাতীয় পরিবেশ বিষয়ক সংগঠন গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্স এর সমন্বয়ক ইঞ্জিনিয়ার মোহাম্মদ এমরাম, এইচ.এম.শামীম ও আখতার হোসেন নিজামী।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর