1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

চাঁদাবাজি-সন্ত্রাসের বিরুদ্ধে ময়মনসিংহে ক্লিনিক মালিকদের বিক্ষোভ, কড়া বার্তা দিলেন ওসি ফিরোজ হোসেন

আবুল কালাম আজাদ ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ৮৯ বার পঠিত

চাঁদাবাজি-সন্ত্রাসের বিরুদ্ধে ময়মনসিংহে ক্লিনিক মালিকদের বিক্ষোভ, কড়া বার্তা দিলেন ওসি ফিরোজ হোসেন

আবুল কালাম আজাদ ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহ নগরীর বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোতে চাঁদাবাজি, সন্ত্রাস ও হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ করেছেন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিক-কর্মচারীরা।

মঙ্গলবার (১৭ জুন ২০২৫) দুপুর ১২টায় নগরীর চরপাড়া মোড়ে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নিয়ে বক্তারা অভিযোগ করেন, শহরের একাধিক ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে সন্ত্রাসী ও চাঁদাবাজ চক্র নিয়মিত হুমকি, হামলা ও অর্থ আদায়ের চেষ্টা চালাচ্ছে। দাবিকৃত চাঁদা না দিলে চালানো হচ্ছে হামলা ও ভাঙচুর।

বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের ব্যানারে আয়োজিত এই প্রতিবাদ কর্মসূচিতে বক্তারা বলেন, “এখনই যদি প্রশাসন ব্যবস্থা না নেয়, তাহলে পুরো স্বাস্থ্যসেবা খাত অচল হয়ে পড়বে। চিকিৎসা নয়, এখন আমাদের বড় দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করা।”

সমাবেশে বক্তব্য দেন সংগঠনের সভাপতি ডা. মো. আলী ছিদ্দিকী, সাধারণ সম্পাদক মনসুর আলম চন্দন, সহ-সভাপতি শামসুদ্দোহা মাসুম, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল হক পাপ্পু, এবং স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা।

সমাবেশে উপস্থিত ছিলেন কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ হোসেন, যিনি সরাসরি চাঁদাবাজি ও অপরাধীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কথা তুলে ধরেন। তিনি বলেন—

“এই শহরে কোনো ধরনের চাঁদাবাজি, মাস্তানি এবং মাদক ব্যবসা চলতে দেওয়া হবে না। পুলিশ কঠোর অবস্থানে রয়েছে এবং অপরাধীদের বিরুদ্ধে আইন অনুযায়ী দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও বলেন—

“পুলিশ জনগণের সহায়তা ছাড়া সফল হতে পারে না। তাই আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, যেন ময়মনসিংহ একটি নিরাপদ ও অপরাধমুক্ত শহরে পরিণত হয়।”

প্রতিবাদকারীরা জানান, চাঁদাবাজ চক্রের কারণে সাধারণ রোগীসেবাও ব্যাহত হচ্ছে। স্বাস্থ্যসেবাকে জিম্মি করে গড়ে ওঠা এই অবৈধ চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান তারা।

এদিকে, কর্মসূচিতে উপস্থিত সাধারণ মানুষও তাদের সমর্থন জানান এবং অবিলম্বে চাঁদাবাজ ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনার আহ্বান করেন

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর