1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

চাকরির পিছে না ঘুরে উদ্যোক্তা হলে সফলতা অনিবার্য -আমিরুল কায়ছার

আবুল খায়ের, মনোহরগঞ্জ (কুমিমোঃল্লা) সংবাদদাতা
  • প্রকাশের সময় : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ৭৪ বার পঠিত

চাকরির পিছে না ঘুরে উদ্যোক্তা হলে সফলতা অনিবার্য -আমিরুল কায়ছার

আবুল খায়ের, মনোহরগঞ্জ (কুমিমোঃল্লা) সংবাদদাতা

কুমিল্লার মনোহরগঞ্জে ইউনিয়ন পরিষদ প্রশাসক/প্যানেল চেয়ারম্যান, সদস্যবৃন্দ,ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা, হিসাব সহকারী কাম কম্পিউটারগণের, সরকারি ক্রয় পদ্ধতি, হিসাব ব্যবস্থাপনা, গ্রাম আদালত, সামাজিক নিরাপত্তা বেষ্টন এবং গ্রামীন অবকাঠামো উন্নয়ন বিষয়ক প্রশিক্ষন অনুষ্ঠিত হয়।
সোমবার (৬ অক্টোবর) মনোহরগঞ্জ উপজেলা পরিষদের অডিটোরিয়ামে অনুষ্ঠিত প্রশিক্ষনের সমাপনী অনুষ্ঠানে  প্রধান অতিথি ছিলেন কোর্স উপদেষ্টা কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়ছার।
এ সময় তিনি বলেন -পড়াশোনা ও দক্ষতা অর্জন করে আমরা সকলেই শুধু চাকরির পিছনে ঘুরি। চাকরি পেতে বিলম্ব হলে হতাশায় ভুগতে থাকি। অথচ চাকরির চেয়ে উদ্যোক্তা হতে পারলে আমাদের জীবনে সফলতা নিশ্চিত ও অনিবার্য।
পরে তিনি উপজেলার সমাজসেবা, প্রতিবন্ধী বিষয়ক ও মহিলা বিষয়ক দপ্তর থেকে বিভিন্ন উদ্যোক্তাদের মাঝে নগদ অর্থ, চেক ও কর্মসংস্থান তৈরির জন্য উপহার সামগ্রী তুলে দেন।
কোর্স পরিচালক হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের কুমিল্লার উপপরিচালক মোঃ মেহেদী মাহমুদ আকন্দ। কোর্স সমন্বয়ক ছিলেন মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার গাজালা পারভীন রুহি।
এ সময় উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপুল চন্দ্র দে, মনোহরগঞ্জ উপজেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা রাশেদুল ইসলাম, সমাজ সেবা বিষয়ক কর্মকর্তা তাহমিনা আক্তার, মহিলা বিষয়ক কর্মকর্তাসহ সকল দপ্তরের কর্মকর্তাগন, সাংবাদিক ও বিভিন্ন দপ্তর থেকে সুবিধাভোগীগন উপস্থিত ছিলেন।
এর আগে তিনি(কুমিল্লা জেলা প্রশাসক) মনোহরগঞ্জ উপজেলা, উপজেলা ভূমি অফিস ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর