1. admin@dailybanglanewstv.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

চাকুরী ও একই সাথে ভাড়াটে ডাক্তার দিয়ে চেম্বার, তানভীরের রমরমা বানিজ্য!

রনজিৎসরকার রাজ বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি।
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ৫৮ বার পঠিত

চাকুরী ও একই সাথে ভাড়াটে ডাক্তার দিয়ে চেম্বার, তানভীরের রমরমা বানিজ্য!

রনজিৎসরকার রাজ বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি।

বহুল আলোচিত একতা ক্লিনিকে সিজারের অন্তরালে খুনি ডাক্তার ইয়াসমিনের রক্ষক আশ্রয় প্রশ্রয় দানকারী তথা সেল্টার দাতা দিনাজপুর বীরগঞ্জের নিউ পপুলার ডায়াগনস্টিক সেন্টারের স্বত্বাধিকারী, হাজী দানেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ল্যাব টেকনিশিয়ান পদে কর্মরত তানভীর ইসলাম।
তার বাড়ি ঠাকুরগাঁও জেলা রাণীশংকৈল থানা এবং সেখানকার ছাত্রলীগের অন্যতম নেতা ছিলেন বলে জানা গেছে।
যখন যারা ক্ষমতায় থাকে তানভীর ইসলাম তাদের লোক এবং এক সময় স্বৈরাচার, পতিত, দুর্নীতিবাজ আওয়ামিলীগ সরকারের সাবেক নৌপরিবহন প্রতিমন্ত্রী’র পিএস আবুল বাসারের বন্ধু পরিচয় দিয়ে দ্বিধাহীন সকল দুর্নীতি চালিয়েছে, বর্তমানে খোলস পাল্টিয়ে বিএনপি সেজে বীরগঞ্জের জনৈক প্রভাবশালী ব্যবসায়ীর নাম ভাঙ্গাতে শুরু করেছে ।

বীরগঞ্জ-পীরগঞ্জ রোডে ভাড়া ঘরে খান সুপার মার্কেটে পরিচালিত নিউ পপুলার ডায়াগনস্টিক সেন্টারের অবস্থান।
সেখানে শুক্রবার সহ সপ্তাহে ২/৩ দিন অদক্ষ ঐ ডাক্তার ইয়াসমিন ইসলাম নিয়মিত রোগী দেখেন এবং একতা ক্লিনিকে সিজার করেন।

বীরগঞ্জের সা’দ ক্লিনিকের মালিক আহসান হাবিব শামীম সহ অন্যান্য ক্লিনিক মালিকেরা জানান ডাক্তার ইয়াসমিন ইসলাম বদরাগি, রোগী ও রোগীর লোকজনের সাথে খুব দুর্ব্যবহার করেন, হাতভারী এবং এনেসথেসিয়া অভিজ্ঞ ডাক্তার অপারেশন থিয়েটারে সাথে না নিয়ে ছাত্রদের নেন, কোন এসিস্ট রাখেন না, সম্পুর্ন অনিয়ম করেন বিধায় প্রসূতি মৃত্যুর অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। ফলে আমরা ওনাকে কোন কাজেই ডাকি না।

কেবলমাত্র নিউ পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সহযোগিতায় চেম্বারে রোগি দেখেন এবং একতা ক্লিনিকে সিজার করেন।

সিজারের পর ডাক্তার চলে যায়, অনাকাংখিত ঘটনার মুকাবিলা করতে হয় ক্লিনিক মালিকদের।

তাদের প্রশ্ন ডাক্তারের কি কোন দায়ভার নাই?

নিউ পপুলার ডায়াগনস্টিক সেন্টারের স্বত্বাধিকারী তানভীর উত্তরাঞ্চলসহ দেশের মধ্যে একটি সুনামধন্য (হায়ার এডুকেশান বিদ্যাপিঠ) হাজী দানেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ল্যাব টেকনিশিয়ান পদে কর্মরত থাকার পরেও বীরগঞ্জে কিভাবে একটি বৃহৎ ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা করেন?

অভিযুক্ত ডাক্তার ইয়াসমিন ইসলাম ফোন রিসিভ করেন নাই তবে নিউ পপুলার ডায়াগনস্টিক সেন্টারের স্বত্ত্বাধিকারী তানভীর ঘটনার সত্যতা স্বীকার করে বলেন অনেকে ভিন্নমত প্রকাশ করলেও আমি সততার সাথে চাকুরী ও ব্যবসা করি, কে কি বলল তাতে আমার যায় আসে না।

এ ব্যপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার আফরোজ সুলতানা লুনা’র সাথে কথা হলে তিনি বলেন পর্যায়ক্রমে বীরগঞ্জের প্রতিটি ডায়াগনেস্টিক সেন্টার ও ক্লিনিকের অনিয়ম দূর করতে কার্যকরী ব্যবস্থা নেয়া হচ্ছে।

একতা ক্লিনিকের ন্যায় ঝুকি নিয়ে চলমান, অনুমোদনহীন, ত্রুটিপূর্ণ ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক গুলোর বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর