1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

চালিতাবুনিয়ায় নদী ভাঙ্গন রক্ষায় মানববন্ধন।

নিজস্ব প্রতিনিধি ঃ মোঃ আনোয়ার হোসেন।
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ৬৪ বার পঠিত

চালিতাবুনিয়ায় নদী ভাঙ্গন রক্ষায় মানববন্ধন।

নিজস্ব প্রতিনিধি ঃ মোঃ আনোয়ার হোসেন।

পটুয়াখালীর রাঙ্গাবালীর চালিতাবুনিয়া নদী ভাঙনের শিকার হয়েছে এবং সেখানকার বাসিন্দারা ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবিতে ঢাকায় মানববন্ধন করেছেন। ভাঙন-জলোচ্ছ্বাসে চালিতাবুনিয়ার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং প্রতি বছর বর্ষা মৌসুমে ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন স্থাপনা নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। স্থানীয়রা টেকসই বেড়িবাঁধ নির্মাণের জন্য সরকারের কাছে জোর দাবি জানিয়েছেন।
মানববন্ধনে চালিতাবুনিয়াবাসী নদী ভাঙন থেকে তাদের এলাকাকে রক্ষার জন্য তিনটি প্রধান দাবি উত্থাপন করেন:
১. ভাঙন রোধে স্থায়ী ও টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা।
২. প্রতি বছর মেরামত না করে, ব্লক দিয়ে টেকসই নদী রক্ষা বাঁধ তৈরি করা।
৩. ভাঙনের শিকার ব্যক্তিদের পুনর্বাসনের ব্যবস্থা করা।
চালিতাবুনিয়ার বাসিন্দারা জানান, প্রতি বছর বর্ষা মৌসুমে নদী ভাঙনে তাদের জীবন চরমভাবে বিপর্যস্ত হয়ে পরে। ভাঙনের কারণে তাদের ঘরবাড়ি, ফসলি জমি এবং অন্যান্য সম্পদ নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। তারা দ্রুত এই সমস্যার সমাধান চেয়েছেন।
বিশেষ করে, স্থানীয় বাসিন্দা কবির হাওলাদার জানান, তার দুই একর জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে এবং তাকে তিনবার ঘর সরাতে হয়েছে। চালিতাবুনিয়াবাসী অবিলম্বে এই সংকট থেকে মুক্তি পেতে চান এবং টেকসই বেড়িবাঁধ নির্মাণের জন্য সরকারের কাছে আকুল আবেদন জানিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর