1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

ছওয়াবের লিডারশীপ প্রশিক্ষণ কর্মশালায় এস.এম রাশেদুজ্জামান

নিজস্ব সংবাদদাতা::
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ৫২ বার পঠিত

ছওয়াবের লিডারশীপ প্রশিক্ষণ কর্মশালায় এস.এম রাশেদুজ্জামান
“রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক অংশীজনের ভূমিকা অপরিহার্য”

নিজস্ব সংবাদদাতা::

মায়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত উদ্বাস্তু রোহিঙ্গাদের নিয়ে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পগুলোতে কর্মরত উন্নয়ন সংস্থা স্যোসাল এজেন্সি ফর ওয়েলফেয়ার এন্ড এডভান্সমেন্ট ইন বাংলাদেশ (ছওয়াব) এর দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৭ আগস্ট বুধবার বিকেল ৪টায় সংস্থাটির উখিয়ার বালুখালীস্থ আঞ্চলিক কার্যালয়ে উক্ত কর্মশালা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্যে ছওয়াব চেয়ারম্যান এস.এম. রাশেদুজ্জামান বলেন- রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত প্রতিটি উন্নয়ন সংস্থার কর্মীদের রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়ক ভূমিকা রাখতে হবে। তিনি আরও বলেন- রোহিঙ্গাদের প্রত্যাবাসনে তৎকালীন প্রেসিডেন্ট জিয়ার ভূমিকাই ছিলো একটি অনুকরণীয় মডেল। মায়ানমার সরকার কর্তৃক জুলুম নির্যাতনের শিকার হয়ে লাখ লাখ রোহিঙ্গা এদেশে মানবিক আশ্রয় নিয়েছে। কাজেই তাঁদের প্রতি মানবিক আচরণের পাশাপাশি তাঁরা যেনো অধিকার এবং মর্যাদা সহ নিজ দেশে যতদ্রুত সময়ে সম্ভব ফেরত যেতে পারে সে দিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে। শরণার্থী ক্যাম্পে কর্মরত প্রতিটি উন্নয়ন সংস্থার কর্মীদেরও এই মনোভাব নিয়ে কাজ করা উচিত বলে মনে করেন তিনি। এছাড়াও ছওয়াব কর্তৃক গৃহিত যেকোনো প্রকল্প বাস্তবায়নে আন্তরিকতা, নিষ্ঠা এবং একাগ্রতার সাথে সবাইকে সক্রিয় ভূমিকা পালন করার আহ্বান জানান ছওয়াব চেয়ারম্যান এস.এম রাশেদুজ্জামান।

ছওয়াব এর কক্সবাজার ডিস্ট্রিক্ট কোর্ডিনেটর আবু সাদাত নূহ এর সভাপতিত্বে উক্ত প্রোগ্রামে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ মহিদ মোস্তফা, ম্যানেজার-ফান্ড রেইজিং এন্ড প্রোগ্রামস, এডুকেশন কোর্ডিনেটর জনাব আতাউল্লাহ, এডমিন অফিসার মোর্শেদুল আরেফিন এবং বিভিন্ন প্রজেক্ট অফিসার, স্টাফ সহ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর