1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

জনগণের সর্বোচ্চ সেবা দেওয়াটাই দেশপ্রেম বিভাগীয় কমিশনার

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ১৪০ বার পঠিত

জনগণের সর্বোচ্চ সেবা দেওয়াটাই দেশপ্রেম
বিভাগীয় কমিশনার

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সুষ্ঠুভাবে অনুষ্ঠানে সকল দপ্তরের সহযোগিতা একান্ত প্রয়োজন। আমাদের উপর যে দায়িত্ব অর্পণ করা হয়েছে, আমরা যেন তা সঠিকভাবে পালন করতে পারি। আমাদেরকে সবদিকে ফোকাস করে চলতে হবে। বিভাগের সকল দপ্তর মিলে আমরা একটা টিম হিসেবে কাজ করতে চাই।

আজ ১৯ নভেম্বর বুধবার দুপুর ১২.০০টায় বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন ময়মনসিংহের সদ্য যোগদানকৃত বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী, এনডিসি। আয়োজিত এ সভায় বিভাগীয় পর্যায়ের সকল দপ্তরপ্রধানগণ উপস্থিত ছিলেন।

সভায় সদ্য যোগদানকৃত বিভাগীয় কমিশনারকে বিভাগের বিভিন্ন দপ্তরের কার্যক্রমের সর্বশেষ অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অবহিত করা হয়। এ সময় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ময়মনসিংহে নির্বাচনের সার্বিক প্রস্তুতি বিষয়ে সংক্ষেপে তুলে ধরেন। স্বাস্থ্য বিভাগের পরিচালক টাইফয়েড টিকাদান সম্পর্কে বলেন, টাইফয়েড টিকাদানে সারাদেশে প্রথম স্থান এবং লক্ষ্যমাত্রা অনুযায়ী শতভাগ টিকা সরবরাহ করা হয়েছে। অন্যান্য দপ্তর সংশ্লিষ্ট নিজ নিজ দপ্তরের কার্যক্রম তুলে ধরেন।

সভাপতি বলেন, জনগণের সর্বোচ্চ সেবা দেওয়াটাই দেশপ্রেম, দেশের কল্যাণে কাজ করা। আপনারা আপনাদের দায়িত্বগুলো যথাযথভাবে পালন করুন। এই বিভাগের জনগণের দৌড়গোড়ায় সেবা পৌঁছে দেওয়ার দায়িত্ব আপনার আমার সবার। সবসময়ই আমি আপনাদের পাশে আছি। জনকল্যাণমুখী কাজের মাধ্যমে সারাদেশের বিভাগগুলোর মধ্যে প্রথম হতে চাই। এজন্য আপনাদের সকলের সহযোগিতা একান্তভাবে কাম্য।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর