1. admin@dailybanglanewstv.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫৩ নং ওয়ার্ডে তরুণ সমাজসেবক মোঃ আব্দুল আলীকে ঘিরে ভোটারদের আগ্রহ ঢাকা-১৮ আসনে এ বিনামূল্যে “আলোকিত কুরআন ২০২৬ সহজ কুরআন” কার্যক্রমের উদ্বোধন মহিলা ও শিশুদের অগ্রাধিকার, ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু এই ১ম ফুলপুরে কলেজ ভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধনী শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান কোকোর ক্রিয়া সংসদের তুরাগ থানারন যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা শহীদ জিয়া- ও খালেদা জিয়ার আদর্শে রাজনীতি করতে চান আরাফাত রহমান ক্রিয়া সংসদের কোকো তুরাগ থানা যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান ভুলু, সততা ও বৃক্ষপ্রেমে অনুপ্রেরণা ‎৩য় বারের মতো প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সাংবাদিক ডলার ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফুলপুরে রাজনৈতিক নেতাদের সঙ্গে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধির মতবিনিময় উত্তরায় রানাভোলা কাউন্সিলর মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়

জাতীয় চিড়িয়াখানায় সাদা মহিষ দেখতে উপচে পড়া ভিড়

দৈনিক বাংলা নিউজ টিভি ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ মে, ২০২৬
  • ৫১ বার পঠিত

রাজধানীর মিরপুরে অবস্থিত বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় সম্প্রতি আনা বিরল প্রজাতির সাদা মহিষ (অ্যালবিনো বাফেলো) দেখতে দর্শনার্থীদের ব্যাপক ভিড় লক্ষ্য করা যাচ্ছে। ঈদের পরদিন বিকেল থেকেই চিড়িয়াখানার এল-০৭ নম্বর খাঁচার সামনে দর্শনার্থীদের উপচে পড়া উপস্থিতি দেখা যায়। চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদের দিন দর্শনার্থীর সংখ্যা তুলনামূলক কম থাকলেও দ্বিতীয় দিন থেকে সাদা মহিষটিকে ঘিরে মানুষের আগ্রহ উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। বর্তমানে চিড়িয়াখানার অন্যান্য প্রাণীর খাঁচার তুলনায় এই মহিষটির খাঁচার সামনেই সবচেয়ে বেশি ভিড় পরিলক্ষিত হচ্ছে। দর্শনার্থীদের সুবিধার্থে খাঁচার সামনে পরিচিতিমূলক একটি ট্যাগ সংযুক্ত করা হয়েছে। সেখানে বাংলা ভাষায় ‘সাদা মহিষ’ এবং ইংরেজিতে ‘Albino Buffalo’ লেখা রয়েছে। প্রাণীটির ব্যতিক্রমী গঠন ও বিরল উপস্থিতি দর্শনার্থীদের মধ্যে বাড়তি কৌতূহল সৃষ্টি করেছে। চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানায়, গত বুধবার রাতে মহিষটি জাতীয় চিড়িয়াখানায় আনা হয়। পরদিন সকাল থেকেই প্রাণীটিকে দেখতে দর্শনার্থীদের আগ্রহ বাড়তে শুরু করে। নতুন ও বিরল বৈশিষ্ট্যের প্রাণী হওয়ায় এটি দ্রুতই দর্শনার্থীদের অন্যতম আকর্ষণে পরিণত হয়েছে। কর্তৃপক্ষ আরো জানায়, আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমেও আলোচিত এই অ্যালবিনো মহিষ বর্তমানে জাতীয় চিড়িয়াখানার অন্যতম প্রধান আকর্ষণ। ফলে প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীদের উপস্থিতি, প্রাণ ফিরে পেয়েছে চিড়িয়াখানার পরিবেশ।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর