
*জাতীয় বৃক্ষরোপন কর্মসূচি উপলক্ষে ময়মনসিংহ সিটি কর্পোরেশনকে ব্যুরো বাংলাদেশের গাছের চারা হস্তান্তর*
মোঃ সোহাগ মিয়া
*ময়মনসিংহ প্রতিনিধি*
৮ জুলাই, বুধবার, ২০২৬
জাতীয় বৃক্ষরোপন কর্মসূচি-২০২৬ বাস্তবায়নের অংশ হিসেবে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক জনাব মোঃ রুকুনোজ্জামান রোকন মহোদয়ের কাছে গাছের চারা হস্তান্তর করেছে ব্যুরো বাংলাদেশ, ময়মনসিংহ অঞ্চল।
বুধবার সকাল ১টায় নগর ভবনের প্রশাসকের কার্যালয়ে এই চারা হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ব্যুরো বাংলাদেশ ময়মনসিংহ অঞ্চলের পক্ষ থেকে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা মাননীয় প্রশাসকের হাতে তুলে দেওয়া হয়।
এসময় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক জনাব মোঃ রুকুনোজ্জামান রোকন মহোদয় বলেন, “জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং নগরীকে সবুজ ও বাসযোগ্য করে তুলতে বৃক্ষরোপনের কোনো বিকল্প নেই। ব্যুরো বাংলাদেশের এই উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী। আমরা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এই চারাগুলো নগরীর বিভিন্ন সড়ক, পার্ক ও শিক্ষা প্রতিষ্ঠানে রোপণ করে তার যথাযথ পরিচর্যা করব।”
ব্যুরো বাংলাদেশ ময়মনসিংহ অঞ্চলের আঞ্চলিক কর্মকর্তা জানান, জাতীয় বৃক্ষরোপন কর্মসূচিকে সফল করতে ব্যুরো বাংলাদেশ দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। এর অংশ হিসেবে ময়মনসিংহ বিভাগের ৪টি জেলায় পর্যায়ক্রমে ৫০ হাজার গাছের চারা বিতরণ ও রোপণের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, “শুধু চারা বিতরণ করলেই হবে না, প্রতিটি চার বেঁচে থাকা নিশ্চিত করতে হবে। এজন্য আমরা স্থানীয় জনপ্রতিনিধি, স্বেচ্ছাসেবী সংগঠন ও শিক্ষার্থীদের সম্পৃক্ত করে ‘একজন, একটি গাছ’ স্লোগানে ব্যাপক প্রচারণা চালাচ্ছি।”
অনুষ্ঠানে সিটি কর্পোরেশনের অন্যান্য কর্মকর্তা, ব্যুরো বাংলাদেশের কর্মী এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, পরিবেশ সংরক্ষণ ও কার্বন নিঃসরণ কমানোর লক্ষ্যে সরকার প্রতি বছর জুলাই মাসব্যাপী জাতীয় বৃক্ষরোপন কর্মসূচি পালন করে থাকে। এ বছরের প্রতিপাদ্য “গাছ লাগাই, পরিবেশ বাঁচাই।