1. admin@dailybanglanewstv.com : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
উত্তরা তুরাগে গ্রীন কস্টম সোয়েটার কারখানায় তালা, সাবেক ডিআইজির বিরুদ্ধে হয়রানির অভিযোগ* আশুলিয়ার বাইসাইদে ফেব্রিকা গার্মেন্টসের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ, হুমকির অভিযোগে থানায় জিডি* তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী চাঁন মিয়া বেপারীর একমাত্র মেয়ে তাসমিম সুলতানা ওড়িয়ার জন্মদিন আজ* ত্রিশালে ৪০ লাখ টাকার ভারতীয় কম্বলসহ কার্গো জব্দ, গ্রেপ্তার ২ সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে এমপি এস এম জাহাঙ্গীর ময়মনসিংহের ফুলপুরে মরহুম সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* দায়িত্বশীল ও সৎ নেতৃত্বের প্রতীক আব্দুল আলীকে ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে চায় সচেতন নাগরিক সমাজ* উত্তরার তুরাগে জমি দখল ও স্থাপনা ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগে ভুক্তভোগী মর্তুজার সংবাদ সম্মেলন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল আয়োজিত সি-ক্যাটাগরি ফার্মেসি কোর্সের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত, প্রধান অতিথি ঢাকা-১৮ আসনের এমপি এস এম জাহাঙ্গীর হোসেন*

জীবন দিয়ে হলেও খালেদা জিয়া ও তারেক রহমানের নির্দেশনা পালন করব……এস এম জাহাঙ্গীর

মো: শাহজালাল সুমন
  • প্রকাশের সময় : সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ২৪৭ বার পঠিত

জীবন দিয়ে হলেও খালেদা জিয়া ও তারেক রহমানের নির্দেশনা পালন করব……এস এম জাহাঙ্গীর

মো: শাহজালাল সুমন

: ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন বলেছেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদের যে নির্দেশনা দিবেন, গণতান্ত্রিকভাবে সেই নির্দেশনা পালনে যদি জীবন দিতেও হয়, তবুও জীবন দিয়ে তা পালন করব।
সোমবার বিকেলে ঢাকা-১৮ আসনের উত্তরখান এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দিতে লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশগ্রহণকালে তিনি এই কথা বলেন।
তিনি আরও বলেন, “আজকের সংস্কার নিয়ে অনেকে প্রশ্ন তুলছেন, অথচ বিএনপি ২০২৩ সালের ১৩ জুলাই এই সংস্কার প্রস্তাবনা দিয়েছিল, তখন কেউ কথা বলেনি। ৩১ দফা প্রস্তাবে দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ বিষয়ে সুস্পষ্ট দিকনির্দেশনা আছে। দেশের কল্যাণের জন্য বিএনপির অবদান অস্বীকার করার উপায় নেই। তারেক রহমান দীর্ঘদিন ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে লড়াই করে ৫ আগস্ট আমাদের বিজয় এনে দিয়েছেন।”
আওয়ামী লীগ সরকারের নির্যাতনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “গত জুলাই আন্দোলনের সময় আমাকে গ্রেফতার করে ডিবি অফিসে রিমান্ডে নিয়ে নির্যাতন চালানো হয়। মিডিয়াতে প্রচার করা হয় উত্তরার একজন সন্ত্রাসীকে ধরা হয়েছে। আমি যদি দলের জন্য সন্ত্রাসী হই, তবে সেই পরিচয়কেই আলিঙ্গন করব, কিন্তু অন্যায়ের কাছে মাথা নত করব না।”
লিফলেট বিতরণ কর্মসূচিটি শুরু হয় উত্তরখান মাজার এলাকা থেকে এবং পরে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও মার্কেটে পথচারীদের মাঝে বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উত্তরখান থানা বিএনপির যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর বেপারী, নুরুজ্জামান, নজরুল ইসলাম, নাফিজুল ইসলাম এবং উত্তরা পশ্চিম থানা বিএনপির আহবায়ক মেজবাহ উদ্দিন খোকনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর